Morning Times
সাম্প্রতিক
সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন সদ্যএনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে ফাহিম-নাজমুল সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন সদ্যএনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে ফাহিম-নাজমুল সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ৭:০১ এএম
আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৮:৫১ এএম

আপত্তিকর ভিডিও প্রকাশ, জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা

আপত্তিকর ভিডিও প্রকাশ, জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা
ছবি: সংগৃহীত

অনৈতিক কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বাড়িঘর ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ স্থানীয় লোকজন। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকশ নারী-পুরুষ একত্র হয়ে তাইজুল ইসলামের বাড়িঘর ভাঙচুর করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত। সম্প্রতি তাঁকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, এ ধরনের কর্মকাণ্ডে গ্রামের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এর জেরেই বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বাড়িটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী বলে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দাবি করেছেন তাইজুল ইসলাম।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে নিলখী পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়