Morning Times
সাম্প্রতিক
সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ৮:০১ এএম
আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৯:৩৯ এএম

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত
ছবি: সংগৃহীত

শ্রমিক আন্দোলনে আজও উত্তপ্ত গাজীপুরের দুটি মহাসড়ক। আন্দোলনের মুখে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার শ্রমিকেরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ ও বিজিবির সঙ্গে একাধিকবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সংঘর্ষে বিজিবি সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের সফিপুর পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। বেলা ১১টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় বিজিবি ও পুলিশ।

এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন। অন্যদিকে, দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

এ সময় সময় টিভির প্রতিবেদক ও ক্যামেরাপারসনের ওপর হামলা চালিয়ে ক্যামেরা ভাঙচুর করা হয়। এসএ টিভির এক ক্যামেরাপারসনও পায়ে আঘাত পান।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আজও শ্রমিকেরা বিক্ষোভ করছেন। শ্রমিক আন্দোলনের কারণে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি, জেলা ও মহানগর পুলিশের পাশাপাশি শিল্প পুলিশ কাজ করছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়