রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশের পাশাপাশি লাঠি হাতে বিএনপির নেতা-কর্মীদেরও সড়কে অবস্থান করতে দেখা গেছে। সোমবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় তাঁদের অবস্থান করতে দেখা যায়।
সকাল সোয়া ৯টার দিকে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পরে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকেরা সকালে নামার চেষ্টা করেছিল, তবে তারা এখন কেউ নেই।’
এদিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। গতকাল সরকার কঠোরভাবে সহিংসতা দমনের ঘোষণা দেওয়ার পর আজ সড়কে দেখা গেল বিএনপির নেতা-কর্মীদের।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে গত বুধবার (২৯ অক্টোবর) থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় গতকাল রোববারও মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনার পর সোমবার সকালেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
সংঘর্ষের পর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ কাউকে সড়কে দাঁড়াতে দিচ্ছে না। সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: আজকের পত্রিকা
মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পুলিশের পাশাপাশি লাঠি হাতে বিএনপির নেতা-কর্মীদেরও সড়কে অবস্থান করতে দেখা গেছে। সোমবার সকাল
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা
৩সীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী
৪গাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি
৫মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা