Morning Times
সাম্প্রতিক
সদ্য‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’ সদ্যওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর সদ্যগাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন সদ্যনারায়ণগঞ্জে সহিংসতা, আগুন-ভাঙচুরের পর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সদ্যপরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান সদ্যএসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি সদ্যএখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির সদ্যকালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন সদ্য‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’ সদ্যওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর সদ্যগাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন সদ্যনারায়ণগঞ্জে সহিংসতা, আগুন-ভাঙচুরের পর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সদ্যপরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান সদ্যএসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি সদ্যএখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির সদ্যকালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

সোনাগাজীতে মাদকসেবীদের অত্যাচারে ৪ মাস বাড়ীছাড়া ফারুকের পরিবার

মর্নিং টাইমস ডেস্ক ৩ নভেম্বর ২০২৬, ৪:৩৬ পিএম
আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ৫:০০ পিএম
সোনাগাজীতে মাদকসেবীদের অত্যাচারে ৪ মাস বাড়ীছাড়া ফারুকের পরিবার
ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরসাহাভিকারী গ্রামের বাসিন্দা ওমর ফারুক। জীবিকার প্রয়োজনে তাঁকে ঢাকায় থাকতে হয়। এ কারণে বাড়িতে তাঁর মায়ের সঙ্গে থাকতেন স্ত্রী ও সন্তানরা। তবে মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় উঠতে বাধ্য হয়েছে পরিবারটি।

তবে বাড়ি ছেড়েও রেহাই মেলেনি তাঁদের। সর্বশেষ গত ১ নভেম্বর গভীর রাতে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে মাদক সেবন এবং বিভিন্ন জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে।

ওমর ফারুকের স্ত্রী ফারহানা আক্তার স্মৃতি বলেন, ‘২০২৫ সালের শুরু থেকে রাতে আমাদের ঘরের ওপর ইটপাটকেল ছুড়ত। এরপর আমরা জানালা খুললে অশ্লীল ভাষায় গালমন্দ করত এবং অঙ্গভঙ্গি দেখাত। এ কারণে আমরা জানালা খোলা বন্ধ করে দিই। বিষয়টি আমার স্বামীকে জানানোর পর তিনি সমাজের লোকজনের কাছে অভিযোগ করেন। এরপরও কোনো প্রতিকার পাইনি। নিরাপত্তাহীনতার কারণে বাধ্য হয়ে চলতি বছরের ২৫ জুলাই আমরা কাজীরহাটে একটি ভাড়া বাসায় চলে যাই। গত কয়েক মাস ধরে সেখানেই আছি। গত সোমবার দিনের বেলা বাড়িতে এসে দেখি, ঘরের টিন কাটা এবং ভেতরের অনেক জিনিসপত্র নেই।’

ওমর ফারুক বলেন, ‘আমি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। আমি এলাকায় না থাকার সুযোগে আমার পরিবারকে এভাবে যন্ত্রণা দেওয়া হচ্ছে। এগুলো কারা করছে, সমাজের সবাই জানে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই আমাদের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কালাম ভাইসহ সমাজ কমিটিকে আবারও জানিয়েছি। তাঁরা আমার বাড়িতে এসে সবকিছু দেখে গেছেন। মাদকসেবীদের ভয়ে যদি বাড়ি ছাড়তে হয়, তবে সমাজ ও নেতাদের কাজ কী? আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এলাকার সৌদিপ্রবাসী মো. জাফর উল্যাহ বলেন, ‘আমরা পরিবার রেখে প্রবাসে অবস্থান করি। সমাজের অবস্থা যদি এমন হয়, তাহলে তো সমস্যা। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকেও কঠোর পদক্ষেপ নিতে হবে। নতুবা এটি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।’

স্থানীয় বাসিন্দা ও কারামতিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন রাসেল বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা আগে থেকেই অবগত। কয়েকজনকে চিহ্নিতও করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক রাসেল আরও বলেন, ‘তাদের হাতেনাতে ধরে প্রশাসনের কাছে তুলে দেব। তাই এখনই নাম প্রকাশ করছি না।’

চরদরবেশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, তিনি প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, যাতে রাতে ওই এলাকার আশপাশে টহল জোরদার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তারপরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়