Morning Times
সাম্প্রতিক
সদ্যএখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির সদ্যকালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন সদ্যআশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি সদ্যতাহসিফ হত্যা মামলায় দীপকে আবারও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ সদ্যযেভাবে কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে সদ্যমিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ সদ্যহাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সদ্যইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে: ট্রাম্প সদ্যএখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির সদ্যকালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন সদ্যআশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি সদ্যতাহসিফ হত্যা মামলায় দীপকে আবারও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ সদ্যযেভাবে কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে সদ্যমিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ সদ্যহাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সদ্যইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে: ট্রাম্প
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ এএম
আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ এএম

এখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সড়কে যারা এখন আন্দোলন করছেন, তাঁদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে চিংড়ি মহাল ব্যবস্থাপনা-বিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বন্ধ কারখানাগুলো শিগগিরই খুলে দেওয়া হবে। ইতিমধ্যে মজুরি বোর্ডও গঠন করা হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষ—উভয়েই সন্তুষ্টি প্রকাশ করেছেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের মানোন্নয়নে সরকার কাজ করছে। এখানে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম সচল রাখাই সরকারের লক্ষ্য।

তিনি বলেন, কেউ পোশাক কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ চলছে। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এর পরিপ্রেক্ষিতে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়