মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েও আশুলিয়ার পোশাকশ্রমিকদের আন্দোলন থামানো যাচ্ছে না। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে মঙ্গলবার চতুর্থ দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সকাল থেকে নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধের চেষ্টা এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকেরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের জেরে বেলা ১২টা পর্যন্ত ৭০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকালে শ্রমিকেরা যথাসময়ে কারখানায় গিয়ে হাজিরা দেন। পরে কাজ বন্ধ রেখে দাবির পক্ষে বিক্ষোভ শুরু করেন। অনন্ত গার্মেন্টস, ডেকো গার্মেন্টস, নিউ এইজ, আল-মুসলিম, সাদিয়া ফ্যাশন, নীট এশিয়া, হা-মীম গ্রুপ ও শারমিন গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বেরিয়ে আসেন।
পরে তাঁরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকেরা পুলিশের দিকে এগিয়ে যান। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে শ্রমিকেরা ইটপাটকেল ছোড়েন।
শিল্প পুলিশের এক কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নিশ্চিন্তপুর থেকে নরসিংহপুর পর্যন্ত বিভিন্ন স্থানে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ইউনিক এলাকায় শ্রমিকেরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি পোশাক কারখানার এক শ্রমিক বলেন, ‘শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, আমরা এর বাস্তবায়ন চাই। অতি দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করতে হবে।’
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিক অসন্তোষের মুখে আজ বেলা ১২টা পর্যন্ত ৭০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে অথবা শ্রমিকেরা বের হয়ে গেছেন। শ্রমিকদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।’
আশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি
মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েও আশুলিয়ার পোশাকশ্রমিকদের আন্দোলন থামানো যাচ্ছে না। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে মঙ্গলবার চতুর্থ দিনের মতো
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২কালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন
৩আশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি
৪টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
৫শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
কালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন