Morning Times
সাম্প্রতিক
সদ্য‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’ সদ্যজনগণকে আহ্বান করব, আবারও রাজপথে নামুন: নাহিদ ইসলাম সদ্যওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর সদ্যগাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন সদ্যনারায়ণগঞ্জে সহিংসতা, আগুন-ভাঙচুরের পর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সদ্যপরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান সদ্যএসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি সদ্যএখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির সদ্য‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’ সদ্যজনগণকে আহ্বান করব, আবারও রাজপথে নামুন: নাহিদ ইসলাম সদ্যওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর সদ্যগাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন সদ্যনারায়ণগঞ্জে সহিংসতা, আগুন-ভাঙচুরের পর পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সদ্যপরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান সদ্যএসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি সদ্যএখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

‘প্যান্ট খুলে তল্লাশি করুন’, ফটোসাংবাদিককে আটকে বিএনপি নেতার নির্দেশ

মর্নিং টাইমস ডেস্ক ৩ নভেম্বর ২০২৬, ৫:৪৭ পিএম
আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ৬:৩৯ পিএম
‘প্যান্ট খুলে তল্লাশি করুন’, ফটোসাংবাদিককে আটকে বিএনপি নেতার নির্দেশ
ছবি: সংগৃহীত

ঢাকার নবীনগর-চন্দ্রা সড়কের কবিরপুর এলাকায় হেনস্তার শিকার হয়েছেন দৈনিক আগামীর সময়ের ফটোসাংবাদিক মহুবার রহমান। একটি পোশাক কারখানার সামনে ছবি তুলতে গিয়ে কারখানার নিরাপত্তাকর্মী ও ব্যবস্থাপকের তোপের মুখে পড়েন তিনি। এ সময় তাঁর মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে আটকে রেখে খবর দেওয়া হয় স্থানীয় এক বিএনপি নেতাকে। ওই নেতা ঘটনাস্থলে এসে ফটোসাংবাদিককে প্যান্ট খুলে তল্লাশির হুমকি দেন।

আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিন ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। কবিরপুর এলাকায় ছবি ও ভিডিও ধারণ করতে গিয়েছিলেন মহুবার। সেখানে গিয়ে তিনি দেখতে পান, টানা কয়েক দিনের আন্দোলনের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কাজে ফিরেছেন অনেক পোশাকশ্রমিক।

প্রথমে ইকোটেক্স গার্মেন্টসের সামনে শ্রমিকদের কর্মস্থলে ফেরার ছবি তোলেন তিনি। আশানুরূপ ছবি না পাওয়ায় সেখান থেকে কিছুটা দূরে পলমল গার্মেন্টসের সামনে যান। তখন কারখানাটিতে চলছিল দুপুরের খাবারের বিরতি। শ্রমিকেরা কারখানা থেকে বের হওয়ার সময় সড়ক বিভাজকে দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করেন তিনি।

এ সময় কারখানার এক নিরাপত্তাকর্মী ছবি তোলা শেষে মহুবারকে দেখা করে যেতে বলেন। পরে কারখানার ফটকের সামনে গেলে তাঁর কাছে ছবি তোলার অনুমতি আছে কি না, তা জানতে চাওয়া হয়। জবাবে মহুবার জানতে চান, কারখানার বাইরের ছবি তুলতে কেন অনুমতি নিতে হবে। তিনি জানান, শুধু শ্রমিকদের বের হওয়ার ছবি ও ভিডিও ধারণ করেছেন।

এরপর কারখানার এক ব্যবস্থাপক তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ বিষয়ে মহুবার বলেন, ‘ওই ব্যবস্থাপক আমাকে পাশের একটি ফটকের সামনে নিয়ে যান। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ছাড়েননি। তিনি আমাকে কারখানার ভেতরে নিতে চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় পাশের একটি চায়ের দোকানে নিয়ে যান। সেখানে আটকে রেখে আমার ফোন কেড়ে নেওয়া হয়। ফোনে থাকা ছবি ও তাঁদের কথোপকথনের ভিডিও মুছে দেওয়া হয়।’

এ সময় ওই ব্যবস্থাপক ফোন করে স্থানীয় এক বিএনপি নেতাকে সেখানে আসতে বলেন। মহুবারের অভিযোগ, ‘ওই নেতা এসে বলেন, প্যান্ট খুলে তল্লাশি করা হোক।’ পরে তাঁর ব্যাগ খুলে ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম পরীক্ষা করা হয়। তবে ক্যামেরায় ধারণ করা ছবিগুলো পরীক্ষা করা হয়নি।

পরে মুঠোফোন ফেরত দেওয়া হলেও মহুবারকে জোর করে কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১৫ মিনিট অবরুদ্ধ রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আগামীর সময়কে বলেন, ‘দুপুরে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা ছিল। তবে তিনি তার আগেই ছাড়া পান।’

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি বলেও জানান ওসি। সূত্র: আগামীর সময়​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়