Morning Times
সাম্প্রতিক
সদ্যইসরায়েলের নির্বাচনে ঝুলছে ফল, সমঝোতায় সরকার গঠন নাকি নতুন নির্বাচন সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যতাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সদ্যজাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সিইসি সদ্যবিএনপির পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর সদ্যপেশিশক্তি নয়, পেশাদারত্ব ও নিরপেক্ষতায় পুলিশকে গুরুত্ব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৩ উপসচিব ওএসডি সদ্যঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে এসে আটক ৩ সদ্যস্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড সদ্যইসরায়েলের নির্বাচনে ঝুলছে ফল, সমঝোতায় সরকার গঠন নাকি নতুন নির্বাচন সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যতাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সদ্যজাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সিইসি সদ্যবিএনপির পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর সদ্যপেশিশক্তি নয়, পেশাদারত্ব ও নিরপেক্ষতায় পুলিশকে গুরুত্ব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৩ উপসচিব ওএসডি সদ্যঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে এসে আটক ৩ সদ্যস্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬, ৯:১৬ এএম
আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ৯:৫০ এএম

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, দুই মাস পর আবার ওয়াসা ভবন পরিদর্শনে এসে কোনো প্রকল্প পরিচালকের ব্যর্থতা পেলে তাঁকে সরিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইনের সংশোধন এনে সারা দেশে ওয়াসার বোর্ড তুলে দেওয়া হবে। এসব বোর্ডের কারণে উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকায় পানির চাহিদা বাড়ছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ভূগর্ভস্থ পানি উত্তোলনের সক্ষমতা বাড়ানোর কাজে গুরুত্ব দিতে হবে। ১৬ ইউনিয়নের প্রকল্পের কাজের গতি বাড়িয়ে দ্রুত শেষ করতে হবে। পাশাপাশি পূর্বাচল এলাকায় দ্রুত পানির নেটওয়ার্ক তৈরির ব্যবস্থা করতে হবে।

রাষ্ট্রের কাছে সহযোগিতা না চেয়ে গ্রাহকদের কাছ থেকে আদায় করা বিলের অর্থ কাজে লাগিয়ে সেবার মান বাড়ানোর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বিল পরিশোধের পর ঢাকাবাসী যেন পানির সরবরাহ নিশ্চিতভাবে পান, তা নিশ্চিত করতে হবে।

দুই মাস পর আবার ওয়াসা ভবনে আসার কথা জানিয়ে তিনি বলেন, কর্মকর্তাদের দীর্ঘমেয়াদে কত জনবল প্রয়োজন এবং কাজের এলাকা কতটা সম্প্রসারণ করতে হবে, তা জানাতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন অনুসরণ করে ওয়াসার কর্মকর্তাদের কাজ করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দলবাজি কমিয়ে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এ ক্ষেত্রে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিতে চান তাঁরা।

ঢাকা ওয়াসার অবৈধ পানির সংযোগগুলো খুঁজে বের করার নির্দেশ দিয়ে মীর শাহে আলম বলেন, এসব সংযোগের সঙ্গে রাজনৈতিক কর্মী বা স্থানীয় সন্ত্রাসীরা জড়িত থাকলে তাঁদের বিষয়ে জানাতে হবে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাবাসীকে পানি ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পানির অপচয় কমালে গ্রাহকদের বিল কম আসবে এবং ওয়াসার পানি সরবরাহের ওপর চাপও কমবে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়