Morning Times
সাম্প্রতিক
সদ্যতাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল সদ্যঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনার প্রস্তুতি সদ্যআমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: তাহসিফের বাবা সদ্যইসরায়েলের নির্বাচনে ঝুলছে ফল, সমঝোতায় সরকার গঠন নাকি নতুন নির্বাচন সদ্যজাপানে ৪ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যতাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সদ্যজাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সিইসি সদ্যবিএনপির পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর সদ্যতাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল সদ্যঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনার প্রস্তুতি সদ্যআমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: তাহসিফের বাবা সদ্যইসরায়েলের নির্বাচনে ঝুলছে ফল, সমঝোতায় সরকার গঠন নাকি নতুন নির্বাচন সদ্যজাপানে ৪ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যতাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সদ্যজাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সিইসি সদ্যবিএনপির পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬, ৯:৩৫ এএম
আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম

বিএনপির পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর

বিএনপির পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ জামায়াত প্রার্থীর
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এক পুরুষ কর্মীকে বোরকা পরিয়ে ‘নাটক’ সাজানোর অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। তাঁর অভিযোগ, বুধবার রাতে রাজাগাঁও ইউনিয়নের একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটিয়েছে বিএনপি। ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দও করা হয়নি বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন দেলাওয়ার হোসেন। তিনি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন।

জামায়াতের এই প্রার্থী বলেন, ওই ব্যক্তিকে বোরকা পরিয়ে ভোট চাওয়ার অভিনয় করিয়েছে বিএনপি। পরে টিকটকের মতো করে তাঁর ভিডিও ধারণ করে আনন্দ-উল্লাস করা হয়।

নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের সদর, রুহিয়া ও ভুল্লী এলাকায় মোট ১৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাঁদের মধ্যে পুরুষ ২৪৯ জন এবং নারী ৩৮ জন।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়