Morning Times
সাম্প্রতিক
সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যজাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সিইসি সদ্যপেশিশক্তি নয়, পেশাদারত্ব ও নিরপেক্ষতায় পুলিশকে গুরুত্ব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৩ উপসচিব ওএসডি সদ্যঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে এসে আটক ৩ সদ্যস্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড সদ্যতুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার সদ্যচট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার সদ্যঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী সদ্যসৌদি থেকে ৯ মাসে এসেছে ২ হাজার মরদেহ, অনেকে জানেন না সন্তানের বাবা কে? সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যজাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব পাচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: সিইসি সদ্যপেশিশক্তি নয়, পেশাদারত্ব ও নিরপেক্ষতায় পুলিশকে গুরুত্ব দিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া ৩ উপসচিব ওএসডি সদ্যঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোট দিতে এসে আটক ৩ সদ্যস্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড সদ্যতুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার সদ্যচট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার সদ্যঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী সদ্যসৌদি থেকে ৯ মাসে এসেছে ২ হাজার মরদেহ, অনেকে জানেন না সন্তানের বাবা কে?
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬, ৭:১২ এএম
আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ৮:১৯ এএম

চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বাসা থেকে  আওয়ামী লীগ নেত্রীর মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরের সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকার নিজ বাসার শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্বামীর নাম আবুল কালাম। তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। বুধবার সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা। পরে তাঁরা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানায় নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ওসি আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্যমতে, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়