Morning Times
সাম্প্রতিক
সদ্যলিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি সদ্যদেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে, সন্ত্রাসী-মন্ত্রীর হাতে অস্ত্র : নাহিদ ইসলাম সদ্যসরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার সদ্যনেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে হাত বাড়াল আরব দলগুলো সদ্যবিএনপি নেতা হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্যগ্রেপ্তারের ঘটনাগুলো ঘিরে উঠছে প্রশ্ন সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যবিএনপির এমপি আজিজের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, বললেন ‘বানোয়াট’ সদ্যলিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি সদ্যদেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে, সন্ত্রাসী-মন্ত্রীর হাতে অস্ত্র : নাহিদ ইসলাম সদ্যসরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার সদ্যনেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে হাত বাড়াল আরব দলগুলো সদ্যবিএনপি নেতা হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্যগ্রেপ্তারের ঘটনাগুলো ঘিরে উঠছে প্রশ্ন সদ্যক্রসফায়ার চায় না সরকার, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যহামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির সদ্যতারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সদ্যবিএনপির এমপি আজিজের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, বললেন ‘বানোয়াট’
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬, ৪:১০ পিএম
আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ৫:৩২ পিএম

বিএনপির এমপি আজিজের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, বললেন ‘বানোয়াট’

বিএনপির এমপি আজিজের ব্যক্তিগত ভিডিও ভাইরাল, বললেন ‘বানোয়াট’
ছবি: সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুরের পর এবার সংসদ সদস্য আব্দুল আজিজের ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার দাবি উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও আইডিতে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে ভিডিওগুলোকে সম্পূর্ণ বানোয়াট বলে দাবি করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এই সংসদ সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, ‘এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি পক্ষ উঠে-পড়ে লেগেছে। ইন্টারনেটের যুগে নানা ঘটনা নানাভাবে তুলে ধরা যেতে পারে। আমার সুনাম ও সুখ্যাতি নষ্ট করার জন্য এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে।’

এদিকে শাকিল ইসলাম হত্যা মামলায় এমপিপুত্র নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুরের ঘটনা নিয়ে এলাকায় আলোচনা চলছে। মঙ্গলবার রাতে নিহত শাকিলের মরদেহ ঢাকার বাইরে থেকে গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ মাঠে দ্বিতীয় জানাজার জন্য আনা হলে বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হন।

জানাজায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে আব্দুল আজিজ নিহত শাকিলের পরিবারকে ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত লোকজনের একাংশ ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শাকিল হত্যাকাণ্ডে নিজের ছেলে জড়িত থাকলেও তাঁকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান আব্দুল আজিজ। তিনি বলেন, অপ্রত্যাশিত এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সন্তান জড়িত থাকলেও তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

শাকিল হত্যা মামলার বিচার প্রসঙ্গে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘শাকিল হত্যার বিচার হোক, আমরা সবাই চাই। এ হত্যার বিচারে কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, বাকিদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

আব্দুল আজিজের সঙ্গে এক তরুণীর কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, এ ঘটনা নৈতিক অবক্ষয়ের পরিচয়। এ বিষয়ে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আব্দুল আজিজ সংসদ সদস্য হওয়ায় তাঁর সংসদ সদস্য পদ থাকবে কি না, সে বিষয়ে কেন্দ্রীয় বিএনপি সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রীর জাপান সফর শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়