Morning Times
সাম্প্রতিক
সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন সদ্যএনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে ফাহিম-নাজমুল সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যবাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার ও ৩ বন্ধু গ্রেফতার সদ্যআপত্তিকর ভিডিও প্রকাশ, জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা সদ্যস্কুলের গণ্ডি পার হননি, ছিলেন কারখানার শ্রমিক; এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন সদ্যএনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে ফাহিম-নাজমুল সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যবাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার ও ৩ বন্ধু গ্রেফতার সদ্যআপত্তিকর ভিডিও প্রকাশ, জামায়াত নেতার বাড়িতে হামলা-ভাঙচুর করল বিক্ষুব্ধ জনতা সদ্যস্কুলের গণ্ডি পার হননি, ছিলেন কারখানার শ্রমিক; এখন চীনের শীর্ষ ধনী নারী
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ৬:১৬ এএম
আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৭:৪২ এএম

সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, জামায়াতের দুই নেতার রোকন পদ বাতিল

সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, জামায়াতের দুই নেতার রোকন পদ বাতিল
ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দলটির সাবেক মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা মহানগরীর তত্ত্বাবধায়ক মাওলানা আবদুল হালিম।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যক্তিগত গাড়িসহ কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহানকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এর দুদিন পর, ১৬ অক্টোবর কেন্দ্রীয় নির্দেশনায় কুমিল্লা মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে কেন্দ্রীয় তত্ত্বাবধানে সংগঠনের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরবর্তী সময়ে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২৬ অক্টোবর আমিরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, এই সহিংস ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে এর আগে গত ১৫ অক্টোবর এবি পার্টির কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়