Morning Times
সাম্প্রতিক
সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন সদ্যএনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে ফাহিম-নাজমুল সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যইরানে পারমাণবিক হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু: কার্লসন সদ্যএনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে ফাহিম-নাজমুল সদ্যঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মিল্টন, সদস্যসচিব জাহাঙ্গীর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ৬:৫০ এএম
আপডেট: ২ নভেম্বর ২০২৬, ৮:৩২ এএম

স্কুলের গণ্ডি পার হননি, ছিলেন কারখানার শ্রমিক; এখন চীনের শীর্ষ ধনী নারী

স্কুলের গণ্ডি পার হননি, ছিলেন কারখানার শ্রমিক; এখন চীনের শীর্ষ ধনী নারী
ছবি: সংগৃহীত

ঝৌ ছুনফেই কিশোর বয়সেই স্কুলের পড়াশোনা ছেড়ে  জীবিকার তাগিদে কাজ নিয়েছিলেন ঘড়ির কাচ তৈরির কারখানায়। দৈনিক মজুরি পেতেন মাত্র ১ ডলার ২০ সেন্ট। সেই নারীই এখন চীনের সবচেয়ে ধনী নারী। ৫৬ বছর বয়সী এই উদ্যোক্তার আনুমানিক সম্পদের পরিমাণ ১২৭ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ১৪ দশমিক ২০ বিলিয়ন পাউন্ডের সমান।

চীনের ধনীদের তালিকা প্রকাশকারী গবেষণা প্রতিষ্ঠান হুরুনের (Hurun) ২০২৬ সালের ধনী নারীদের তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছেন ঝৌ। গত ২৮ অক্টোবর প্রকাশিত তালিকা অনুযায়ী, এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১৫ শতাংশ। এর মধ্য দিয়ে ২০১৫ সালের পর আবারও চীনের সবচেয়ে ধনী নারীর মর্যাদা ফিরে পেয়েছেন তিনি।

ঝৌ ছুনফেই চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান লেন্স টেকনোলজির (Lens Technology) প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠানটি অ্যাপল, স্যামসাংসহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য স্মার্টফোনের টাচস্ক্রিন গ্লাস তৈরি করে।

হুরুনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন হানসোহ ফার্মাসিউটিক্যালের প্রতিষ্ঠাতা ঝং হুইজুয়ান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ইউয়ান বা প্রায় ১৩ দশমিক ৮৬ বিলিয়ন পাউন্ড।

কারখানার শ্রমিক থেকে উদ্যোক্তা

১৯৭০ সালে চীনের হুনান প্রদেশে জন্ম ঝৌ ছুনফেইয়ের। কিশোর বয়সে পড়াশোনা ছেড়ে শেনজেনে চলে যান তিনি। সেখানে একটি ঘড়ির কাচ তৈরির কারখানায় কাজ শুরু করেন। দৈনিক মজুরি ছিল প্রায় ১ ডলার ২০ সেন্ট।

কারখানায় কাজ করার সময়ই কাচ প্রক্রিয়াজাতকরণে দক্ষতা অর্জন করেন ঝৌ। মাত্র ২৩ বছর বয়সে নিজেই একটি কাচ প্রক্রিয়াজাতকরণের কর্মশালা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি নিজ উদ্যোগে স্ক্রিন প্রিন্টিং ও বাঁকানো কাচ তৈরির উন্নত প্রযুক্তি শেখেন।

পরবর্তী সময়ে সহপ্রতিষ্ঠাতা হিসেবে গড়ে তোলেন লেন্স টেকনোলজি। ২০০৭ সালে অ্যাপলের প্রথম আইফোনের জন্য কাচের কভার সরবরাহ শুরু করলে প্রতিষ্ঠানটির ব্যবসা দ্রুত সম্প্রসারিত হয়। ২০১১ থেকে ২০১৪ সালের প্রথমার্ধ পর্যন্ত প্রতিষ্ঠানটির মূল ব্যবসায়িক আয়ের প্রায় অর্ধেক এসেছিল অ্যাপলের কাছ থেকে।

২০১৫ সালের মার্চে শেনজেন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় লেন্স টেকনোলজি। এরপরই চীনের ধনী নারীদের তালিকায় শীর্ষস্থান দখল করেন ঝৌ।

তবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবং অ্যাপলের বিক্রি নিয়ে উদ্বেগের প্রভাবে ২০১৮ সালে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে বড় ধাক্কা লাগে ঝৌয়ের সম্পদেও।

স্মার্টফোন ছাড়িয়ে এআই ও রোবোটিকসে

পরবর্তী সময়ে স্মার্টফোনের বাইরেও ব্যবসা সম্প্রসারণ করে লেন্স টেকনোলজি। বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট হার্ডওয়্যার ও রোবোটিকস খাতে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। ব্যবসা সম্প্রসারণে অর্থ সংগ্রহের লক্ষ্যে ২০২৫ সালের জুলাইয়ে হংকংয়ের শেয়ারবাজারে দ্বিতীয়বারের মতো তালিকাভুক্ত হয় কোম্পানিটি।

চীনের প্রযুক্তি উৎপাদন খাতের সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে এআই ও রোবোটিকসের নতুন সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করছে লেন্স টেকনোলজি। তবে ভোক্তা ইলেকট্রনিকসের চাহিদা এবং মুদ্রার বিনিময় হারের ওঠানামার ঝুঁকি এখনো রয়েছে।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন ঝৌ। গত ১৪ মে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফর উপলক্ষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আয়োজিত ভোজসভায় তাঁকে বসানো হয়েছিল অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মাঝখানে।

হুরুনের ২০২৬ সালের তালিকা অনুযায়ী, চীনের শীর্ষ ৫০ ধনী নারীর ৬৫ শতাংশই নিজেদের প্রচেষ্টায় সম্পদ গড়েছেন। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ রেকর্ড ১ দশমিক ৯৩ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ২১৬ দশমিক ২৯ বিলিয়ন পাউন্ড।

তবে ঝৌ ও তাঁর স্বামীর সম্মিলিত সম্পদ চীনের সামগ্রিক ধনীদের তালিকায় ৩৩তম অবস্থানে রয়েছে। ওই তালিকার শীর্ষে আছেন বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৬৭০ বিলিয়ন ইউয়ান বা ৭৫ বিলিয়ন পাউন্ড।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়