Morning Times
সাম্প্রতিক
সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যযশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া সদ্যমিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার সদ্যসহিংসতায় কিছু শিল্পমালিকের জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সদ্যগাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত সদ্যএবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ সদ্যযশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪১ নেতা-কর্মী গ্রেপ্তার সদ্যগাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোব, ১৫০ কারখানা ছুটি ঘোষণা সদ্যসীমান্তের ওপারের ইন্ধনে পোশাক শিল্পে অস্থিরতা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যগাজীপুরে পোশাকশ্রমিকদের অবরোধ, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি সদ্যমিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২ নভেম্বর ২০২৬, ৯:৩৬ এএম
আপডেট: ২ নভেম্বর ২০২৬, ১০:৪২ এএম

মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

মিরপুরে শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২২ জন।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মিরপুর মডেল ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য জানান।

মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, ট্রাফিক বক্স ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় তাঁর থানায় একটি মামলা হয়েছে। এতে অজ্ঞাতপরিচয় তিন হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চলছে।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, হামলা, সরকারি কাজে বাধা ও ট্রাফিক বক্স ভাঙচুরের অভিযোগে তাঁর থানায় তিনটি মামলা হয়েছে। প্রতিটি মামলায় অজ্ঞাতপরিচয় দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে মিরপুরে নাশকতার পরিকল্পনা করেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মী রয়েছেন। তাঁরা স্থানীয় পোশাকশ্রমিক নন; বিভিন্ন জেলা থেকে এসে নাশকতার উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছে ডিবি।

এদিকে সোমবার বেলা পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকায় শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয় এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশের প্রশিকা মোড়েও শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, রূপনগর থেকে আসা শ্রমিকেরা সড়কে নামতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হয়।

টানা দুই দিনের সংঘর্ষের পর সোমবার সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। জলকামান ও দাঙ্গা দমনের যান প্রস্তুত রাখা হয়। তবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

সোমবার সচিবালয়ে পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শিল্পে অস্থিরতা তৈরিতে কিছু মালিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে থাকা কয়েকজন ব্যক্তি জড়িত। তাঁদের কর্মকাণ্ডের ভিডিও, অডিওসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়েছে। শ্রমিক আন্দোলনের নামে অগ্নিসংযোগ, অবরোধ ও সহিংসতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রকৃত শ্রমিক বা শ্রমিক সংগঠনের নেতারা নিজেদের কর্মসংস্থান বিনষ্ট করতে চাইবেন না বলে সরকার বিশ্বাস করে। তবে কোনো শ্রমিক সংগঠনের নেতা সহিংসতায় জড়িত থাকলে তাঁদেরও সরে আসার আহ্বান জানান তিনি।

এর আগে রোববার সকাল আটটা থেকে মিরপুর-১০ নম্বর মোড়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। বেলা সোয়া ১১টার দিকে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। পুলিশ লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। শ্রমিকেরাও ইটপাটকেল নিক্ষেপ করেন।

একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোস্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। সংঘর্ষের কারণে মিরপুর-১০, ১১ ও পল্লবী মেট্রোস্টেশন বেলা ১১টা ৩৮ মিনিট থেকে দুপুর ১টা ৫৮ মিনিট পর্যন্ত বন্ধ ছিল। এর আগের দিন শনিবারও একই দাবিতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় সড়ক অবরোধ করেছিলেন শ্রমিকেরা।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়