যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাইয়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।
হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত রেকর্ড অনুযায়ী, গত ২৮ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা সংরক্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তারের তথ্য প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাঁর পরিচয় সামনে আসায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও এ নিয়ে আলোচনা শুরু হয়।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছড়িয়ে পড়েছে। তবে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত রেকর্ডে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগটি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাইয়ান আবদুল বাতেনের শিক্ষাগত ও পেশাগত পরিচয়ের বিষয়ে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ওয়েবসাইটে তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি বুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এরপর ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন।
প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাইয়ান আবদুল
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’
৩জনগণকে আহ্বান করব, আবারও রাজপথে নামুন: নাহিদ ইসলাম
৪টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
৫ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
৫তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার