পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে ২০২৪ সালের আগস্টে ১৩ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে জড়িত থাকার সন্দেহে দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে যুক্তরাজ্যের পুলিশ।
তদন্তের স্বার্থে সন্দেহভাজন দুজনের নাম ও ছবি প্রকাশ করেছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ। তাঁরা হলেন শওকত আহমেদ (৩১) ও জাহিদুল হাসান জায়গীরদার (৩৪)। তাঁদের অবস্থান শনাক্ত করে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান পুলিশের বরাতে জানিয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে ১৩ বছর বয়সী মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়।
তদন্তের দায়িত্বে থাকা প্রধান গোয়েন্দা পরিদর্শক (ডিসিআই) অ্যানা ডেইটন জানিয়েছেন, টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে সংশ্লিষ্ট শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে রয়েছেন বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে একই এলাকার সঙ্গে যোগাযোগ থাকা জাহিদুল হাসান বাংলাদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন বলে সন্দেহ তদন্তকারীদের।
ইতোমধ্যে দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করে তাঁদের সম্পর্কে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের ধারণা, এর আগে ছবি ছাড়াই তাঁদের সন্ধানে গণবিজ্ঞপ্তি প্রকাশের দিনই দুজন পালিয়ে যান। তাঁদের অবস্থান শনাক্ত করতে এখন জোর অনুসন্ধান চলছে।
পুলিশের কাছে দেওয়া ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, হোয়াইটচ্যাপেল রোডে দুই ব্যক্তি তাঁকে দেখতে পান। পরে তাঁরা তাঁকে উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে গিয়ে নির্যাতন করেন। একপর্যায়ে অন্য এক ব্যক্তি মেয়েটিকে উদ্ধার করেন।
ঘটনার পর থেকে তদন্তকারীরা বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার গ্রহণ। পাশাপাশি ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা, সুরক্ষা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কর্মকর্তারা।
ডিসিআই অ্যানা ডেইটন সন্দেহভাজনদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য কিংবা তদন্তে সহায়ক হতে পারে এমন যেকোনো বিবরণ থাকলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে দুই সন্দেহভাজনকে পুলিশের কাছে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যে অপরাধ প্রতিরোধে কাজ করা স্বতন্ত্র দাতব্য সংস্থা ক্রাইমস্টপার্সের আঞ্চলিক ব্যবস্থাপক অ্যালেক্সা লুকাস বলেছেন, তদন্ত এগিয়ে নিতে সন্দেহভাজনদের খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়ে তিনি এ ঘটনায় ছোট-বড় যেকোনো তথ্য থাকলে তা সংস্থাটিকে জানানোর আহ্বান জানিয়েছেন।
এদিকে সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং তাঁদের সাজা নিশ্চিত করতে সহায়ক হতে পারে—এমন তথ্যের জন্য সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে ক্রাইমস্টপার্স।
১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ
পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে ২০২৪ সালের আগস্টে ১৩ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে জড়িত থাকার সন্দেহে দুই বাংলাদেশি নাগরিককে খুঁজছে যুক্তরাজ্যের পুলিশ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
২‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’
৩ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির
৪বাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির
৫মেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড়
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা