১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৯৭৬ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। তবে ব্যবসায়ীরা এ দাম ২ হাজার ২৩২ টাকা করার দাবি জানিয়েছেন। বর্তমানে ১২ কেজি এলপিজির নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা। যদিও বাজারে তা বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানীর বিয়াম মিলনায়তনে এলপিজির দাম নির্ধারণ-সংক্রান্ত গণশুনানি শুরু হয়। শুনানিতে কারিগরি মূল্যায়ন কমিটির পক্ষ থেকে নতুন দামের প্রস্তাব দেওয়া হয়।
নির্ধারিত দামে বাজারে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে না পারার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধি অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান। একপর্যায়ে তিনি শুনানি বয়কট করেন।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা অংশ নেন।
তাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল