Morning Times
সাম্প্রতিক
সদ্যতাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল সদ্যঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনার প্রস্তুতি সদ্যতাহসিফ সৌরির মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার সদ্যআমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: তাহসিফের বাবা সদ্যইসরায়েলের নির্বাচনে ঝুলছে ফল, সমঝোতায় সরকার গঠন নাকি নতুন নির্বাচন সদ্যজাপানে ৪ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য১২ কেজি এলপিজির দাম ৩৯৫ টাকা বাড়ানোর প্রস্তাব সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যতাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সদ্যতাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল সদ্যঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনার প্রস্তুতি সদ্যতাহসিফ সৌরির মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার সদ্যআমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: তাহসিফের বাবা সদ্যইসরায়েলের নির্বাচনে ঝুলছে ফল, সমঝোতায় সরকার গঠন নাকি নতুন নির্বাচন সদ্যজাপানে ৪ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য১২ কেজি এলপিজির দাম ৩৯৫ টাকা বাড়ানোর প্রস্তাব সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যতাহসিফের মৃত্যু নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম
আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম

তাহসিফ সৌরির মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার

তাহসিফ সৌরির মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ‘বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছি।’ একই সঙ্গে তিনি তাহসিফ সৌরির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান।

একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ নদ থেকে উদ্ধারের ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর সাবেক একজন কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটি হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

তাহসিফ সৌরির মৃত্যুর প্রকৃত কারণ, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটনের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাহসিফ সৌরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়