Morning Times
সাম্প্রতিক
সদ্যএখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির সদ্যকালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন সদ্যআশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি সদ্যতাহসিফ হত্যা মামলায় দীপকে আবারও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ সদ্যযেভাবে কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে সদ্যমিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ সদ্যহাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সদ্যইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে: ট্রাম্প সদ্যএখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির সদ্যকালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন সদ্যআশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি সদ্যতাহসিফ হত্যা মামলায় দীপকে আবারও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ সদ্যযেভাবে কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে সদ্যমিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ সদ্যহাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সদ্যইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলা হতে পারে: ট্রাম্প
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩ নভেম্বর ২০২৬, ৯:৪১ এএম
আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

তাহসিফ হত্যা মামলায় দীপকে আবারও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

তাহসিফ হত্যা মামলায় দীপকে আবারও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার (৩১ অক্টোবর) এ মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দীপকে ফের রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে, ঘটনার দিন নিহত তাহসিফ সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, নিহত সাউরি তাঁর সিনিয়র বড় ভাই ছিলেন।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে দীপের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে এবং জামিনে মুক্তি পেয়ে তদন্তে বিঘ্ন ঘটানোর আশঙ্কা এড়াতে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা করেন তাঁর বাবা কে এম এনায়েতুল করিম। পরে এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

মামলার এজাহারে তাহসিফের বাবা উল্লেখ করেন, ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর তাঁর ছেলে কে এম তাহসিফ সাউরি দীপ নামে এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হন। রাত গভীর হলেও ছেলে বাসায় না ফেরায় তাঁর মা বারবার ফোন করেন। তখন তাহসিফ কিছুক্ষণের মধ্যে ফিরে আসবেন বলে জানান।

এজাহারে আরও বলা হয়, রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারের মাধ্যমে তাহসিফের ফোন থেকে তাঁর মায়ের ফোনে একটি ভয়েস বার্তা পাঠানো হয়। এতে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি।’ কিন্তু রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও তিনি বাসায় ফেরেননি।

এরপর ২৮ অক্টোবর বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে উত্তরখান থেকে নৌ পুলিশ ফোন করে তাহসিফের বাবাকে জানায়, রাজাবাড়ী ঘাটসংলগ্ন উত্তরখান এলাকায় তুরাগ নদ থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এজাহারে বলা হয়, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের প্রাথমিক কার্যক্রম শেষে ২৯ অক্টোবর দুপুরে নৌ পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। প্রয়োজনীয় ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ওই দিন বিকেলে উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাহসিফকে দাফন করা হয়।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়