Morning Times
সাম্প্রতিক
সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার আঘাত হানার শঙ্কা সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যহাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল সদ্যবাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার আঘাত হানার শঙ্কা সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যহাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল সদ্যবাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬, ৪:৪০ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৫:২২ পিএম

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৭

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় টহলরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন আহত হন।

এ ঘটনায় রোববার বিকেলে আহত এসআই মো. ফুল মিয়া বাদী হয়ে সদর থানায় মামলা করেন। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আমিনুল ইসলাম।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়