Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬, ৩:০১ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৫:৪১ এএম

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার

বিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর হাতব্যাগ তল্লাশি করে ৪৯টি স্বর্ণের চুড়ি জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার করা এসব চুড়ির আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

রোববার (২৫ অক্টোবর) সকালে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) কর্মকর্তারা।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে সকালে বিমানবন্দরে অবস্থান নেন কর্মকর্তারা। পরে বেলা ১১টা ১২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা থেকে বিমানবন্দরে পৌঁছান মো. শরীফ নামের এক যাত্রী।

কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, শরীফ কোনো স্বর্ণালংকারের ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল দিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন।

পরে গোপন তথ্যের ভিত্তিতে তাঁর হাতব্যাগ তল্লাশির সিদ্ধান্ত নেন কর্মকর্তারা। বিমানবন্দরের কাস্টমস হলরুমে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যাগটি পরীক্ষা করে মোট এক কেজি ৪৮০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।

সিআইআইডি জানিয়েছে, জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য শুল্ক ও প্রযোজ্য করসহ ২ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৮০০ টাকা।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়