Morning Times
সাম্প্রতিক
সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যবাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, হুঁশিয়ারি শুভেন্দুর সদ্য‘বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে’ সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যবাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, হুঁশিয়ারি শুভেন্দুর সদ্য‘বিএনপি এখন আওয়ামী লীগের পথেই হাঁটছে’ সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প?
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬, ৩:০৩ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পিএম

কঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি

কঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি
ছবি: সংগৃহীত

পুলিশকে কাজের পরিবেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, পুলিশ লাঠিপেটা করলে ফ্যাসিস্ট আর নীরব থাকলে দুর্বল এমন তকমা দেওয়া হয়। তাই পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং মানুষকে প্রকৃত স্বস্তি ও শান্তি দিতে সরকার অর্থনৈতিক উন্নয়নে দিনরাত কাজ করছে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।

আইজিপি বলেন, ‘আপা কবে আসবেন, কী হবে সেটি আমাদের দেখার বিষয় নয়। আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যা করা প্রয়োজন, পুলিশ তা-ই করবে। ক্রসফায়ারের প্রয়োজন হলে এবং সরকার অনুমোদন দিলে আমরা সেটিও করব।’

শান্তিতে বসবাসের জন্য পুলিশের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন রয়েছে।’

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়। রাজধানীর ভাটারায় এক অতিরিক্ত আইজিপির বাড়িতে গোয়েন্দা পুলিশের অভিযান নিয়ে দেশের ১০১ জন বিশিষ্ট নাগরিকের দেওয়া বিবৃতিরও সমালোচনা করেন তিনি।

পাড়া-মহল্লায় মাদকের বিস্তার এবং মাদক কারবারে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও তুলে ধরেন আইজিপি। তিনি জানান, মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

জাতিকে বিভ্রান্ত করতে পতিত আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন আলী হোসেন ফকির। এসব গুজবে কান না দিতে তিনি আহ্বান জানান।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়