Morning Times
সাম্প্রতিক
সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার আঘাত হানার শঙ্কা সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যহাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল সদ্যবাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার আঘাত হানার শঙ্কা সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যহাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল সদ্যবাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬, ৪:২৭ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৫:২২ পিএম

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের
ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে ফ্লাইট বিপর্যয়ে নির্ধারিত সময়ে সৌদি আরবে পৌঁছাতে না পেরে যেসব বাংলাদেশি কর্মীর আকামার মেয়াদ শেষ হয়েছে, তাঁরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরবর্তী সময়ে সৌদি আরবে যেতে পারলে তাঁদের প্রবেশের প্রক্রিয়া ইলেকট্রনিক ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলেও জানান তিনি।

সোমবার রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

রিক্রুটিং এজেন্সিগুলোর উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার ও এজেন্সিগুলো সমন্বিতভাবে কাজ করলে জনশক্তি রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী বলেন, তিন লাখ টাকায় বিদেশে যাওয়া সম্ভব হলে কর্মীদের কাছ থেকে সাত-আট লাখ টাকা নেওয়া কোনোভাবেই উচিত নয়। রিক্রুটিং এজেন্সিগুলোকে বৈধভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। অভিবাসনের খরচ জোগাড় করতেই যেন কর্মীদের মূল্যবান সময় নষ্ট না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিদেশগামী কর্মীদের যাত্রাপ্রক্রিয়া সহজ করা এবং ভিসার বৈধতা দ্রুত যাচাইয়ের লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) আধুনিক প্রযুক্তি চালুর কাজ চলছে বলেও জানান মন্ত্রী। অভিযোগ নিষ্পত্তির জন্য উন্মুক্ত ইমেইল সেবা চালু ও এ বিষয়ে প্রচার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গন্তব্য দেশের আইন ও নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে কর্মীদের সচেতন করতে সরকারের পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোকেও প্রচার-প্রচারণায় অংশ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক, এমপি এবং বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক তাঁর বক্তব্যে সৌদি আরবে কারাবন্দি বাংলাদেশিদের আগামী রমজানে বিশেষ ক্ষমার আওতায় আনার বিষয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা জানিয়ে তিনিও রিক্রুটিং এজেন্সিগুলোকে অভিবাসন ব্যয় কমানোর আহ্বান জানান।

সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া বলেন, সৌদি আরবে দেশটির নিজস্ব নাগরিকদের পর সবচেয়ে বেশি সংখ্যায় বসবাস করেন বাংলাদেশের কর্মীরা। দুই দেশের বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে শ্রম খাতে সহযোগিতা আরও জোরদার ও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভায় বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সভায় রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা তাকামুল পরীক্ষা প্রক্রিয়া সহজ করা, পরীক্ষার ফি কমানো, বিএমইটির জনশক্তি-সংক্রান্ত জটিলতা দূর করা এবং রিক্রুটিং এজেন্সিগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করার দাবি জানান।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়