Morning Times
সাম্প্রতিক
সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যবাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্যগোপালগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৭ সদ্যবেগম জিয়ার রায়ের খবরে মিষ্টি বিতরণ করা যুবলীগ নেতার ভাগ্যে ৪ সরকারি ডিলারশিপ সদ্য‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, হুঁশিয়ারি শুভেন্দুর সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যবাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্যগোপালগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৭ সদ্যবেগম জিয়ার রায়ের খবরে মিষ্টি বিতরণ করা যুবলীগ নেতার ভাগ্যে ৪ সরকারি ডিলারশিপ সদ্য‘পানি’ ও ‘আম্মা’ বলা যাবে না, হুঁশিয়ারি শুভেন্দুর
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬, ৩:৫৫ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৪:৩৮ পিএম

‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’

‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে তাঁর বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তাঁর অভিযোগ, আইজিপি মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর মুগদায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইজিপি আলী হোসেন ফকির ডিবির হারুন ও বেনজীরের বংশধর, যার জন্য পুলিশ বাহিনীর সুনাম আবার ক্ষুণ্ণ হচ্ছে। এই আইজিপি মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তাঁর বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে ধরে নেব, সরকার আবারও ক্রসফায়ার, গুম ও খুনের পথে হাঁটছে।’

দেশের অর্থনৈতিক ও কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, খেটে খাওয়া মানুষের মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে কর্মসংস্থানের সুযোগ নেই, অন্যদিকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হচ্ছে। চাকরিপ্রত্যাশী তরুণদের আস্থা হারিয়েছে বর্তমান বিএনপি সরকার বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, যারা আস্থা রেখে ভোট দিয়েছিলেন, তাঁদের কেউ কেউ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজেদের গালে জুতা মারছেন।

হাসনাতের দাবি, বিএনপিকে ভোট দিয়ে জনগণ অনুতপ্ত। আগামী সিটি করপোরেশন নির্বাচনে ভোটের মাধ্যমে সেই ভুল সংশোধনের আহ্বান জানান তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন মোড়ে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আসন্ন সিটি নির্বাচনে এসব চাঁদাবাজের ‘বিষদাঁত ভেঙে দিতে’ জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণের কাছে গুন্ডা নিয়ে, হুন্ডা নিয়ে ভোট চাইতে আসব না, আপনারাও পয়সা নিয়ে ভোট দিয়েন না। বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সেবা পাবেন। সিটি করপোরেশন নির্বাচনে আগের ভুল করবেন না।’

আইজিপির বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, পুলিশের পোশাক কেনা হয় জনগণের টাকায়। পুলিশ বিএনপি বা সালাহউদ্দিনের নয়, জনগণের। তাই আগামী নির্বাচনে কোনো দলের হয়ে কাজ না করে জনগণের পক্ষে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ‘নীলনকশা’র অভিযোগ তুলে হাসনাত বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে সালাহউদ্দিন ২০০৭ সালের পরিস্থিতির পুনরাবৃত্তির চেষ্টা করছেন। সিন্ডিকেটের কারণে গ্যাসের দাম কমছে না বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর চকবাজারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্রসফায়ার নিয়ে মন্তব্য করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ তাকে ‘ফ্যাসিস্ট’ বলে, আবার নিষ্ক্রিয় থাকলে ‘দুর্বল’ বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে। সরকার অনুমোদন দিলে এবং প্রয়োজন হলে ক্রসফায়ার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আইন ও সংবিধান মেনে চলার ওপর গুরুত্ব দেন আইজিপি। কোনো পুলিশ সদস্য অপরাধে জড়ালে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়