ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এ প্রস্তাব বাতিলের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও, মহাসড়ক অবরোধ ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন চার ইউনিয়নের বাসিন্দারা।
সোমবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা করেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন। পরে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান তাঁরা।
বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনকারীদের একটি অংশ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে বিষয়টি গোপন রাখার অভিযোগ তুলে জেলা প্রশাসকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
পরে জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রোমা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চার ইউনিয়নের প্রতিনিধিরা জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে স্মারকলিপি দেন।
জেলা প্রশাসক পুরো বিষয়টি এবং এ বিষয়ে জনগণের মতামত সরকারের ঊর্ধ্বতন মহলে জানানোর আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের অবস্থান থেকেও সরে যান তাঁরা।
বিক্ষোভে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলা বিএনপির নেতা কবীর আহমেদ ভূঁইয়া এ পরিকল্পনা করেছেন বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা দাবি করেন, এ পরিকল্পনার পরিপ্রেক্ষিতে সম্প্রতি নতুন উপজেলা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। অথচ জেলা প্রশাসক বিষয়টি গোপন রেখেছেন। এ ধরনের উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, চার ইউনিয়নের বাসিন্দারা আগের মতোই সদর উপজেলার সঙ্গে থাকতে চান। সদর ও বিজয়নগর উপজেলা ভেঙে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে রেলপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ব্রাহ্মণবাড়িয়াকে বিচ্ছিন্ন করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে চার ইউনিয়নের বাসিন্দারা স্মারকলিপি দিয়েছেন। পুরো বিষয়টি এবং এ বিষয়ে জনগণের মতামত সরকারের ঊর্ধ্বতন মহলে অবহিত করা হবে।
নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া, ডিসি অফিস ঘেরাও
ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার চারটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এ প্রস্তাব বাতিলের
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি
৩এখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
৪টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
৫শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
এসআরবির মহাপরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি