মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলার ১৩ দিন পর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দিবাগত গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা এলাকায় ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে (৪৬) গ্রেপ্তার করা হয়।
এর আগে এ মামলায় যুবদল নেতা রনি শিকদার (৩৮), শামীমা ইয়াসমিন লুবনা (৩১), স্বর্ণ ব্যবসায়ী অনিমেষ মজুমদার (৪০) এবং মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মারুফ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. কামরুজ্জামান বলেন, শাকের হোসেন হত্যা মামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগে ডিবির বিশেষ অভিযানে গোলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পুলিশ কাজ করছে।
এদিকে দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় গোলাম জাহিদ ও মাগুরা সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মারুফ হোসেনকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
যুবদল নেতা শাকের হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার
মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলার ১৩ দিন পর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ মামলায় মোট
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২এখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
৩শেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
৪টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
৫যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
এখন যারা আন্দোলন করছে তাদের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী