Morning Times
সাম্প্রতিক
সদ্যআশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যমিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ সদ্যমিরপুরে আন্দোলনকারীদের সড়কে না নামতে মাইকিং করছে পুলিশ সদ্যশ্রমিক বিক্ষোভ ঘিরে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২৫ ম্যাজিস্ট্রেট সদ্যহরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের সদ্যসোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যমার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্যদাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত?? সদ্যআজ শপথ নিচ্ছেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান সদ্যআশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যমিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ সদ্যমিরপুরে আন্দোলনকারীদের সড়কে না নামতে মাইকিং করছে পুলিশ সদ্যশ্রমিক বিক্ষোভ ঘিরে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২৫ ম্যাজিস্ট্রেট সদ্যহরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের সদ্যসোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্যমার্কিন হামলার খবরে বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সদ্যদাম বাড়ানোর পর কোন সিলিন্ডার কত?? সদ্যআজ শপথ নিচ্ছেন বিএনপির মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩ নভেম্বর ২০২৬, ৬:২৪ এএম
আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ৭:৪৩ এএম

শ্রমিক বিক্ষোভ ঘিরে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২৫ ম্যাজিস্ট্রেট

শ্রমিক বিক্ষোভ ঘিরে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি, দায়িত্বে ২৫ ম্যাজিস্ট্রেট
ছবি: সংগৃহীত

শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর জেলা প্রশাসন। এ লক্ষ্যে শিল্পাঞ্চলে বিজিবির মোতায়েন করা প্লাটুনের সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ১১ করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে কারখানার শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বরং বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিচ্ছেন।​


মর্নিং টাইমস/ এআর

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়