Morning Times
সাম্প্রতিক
সদ্যকালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন সদ্যআশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি সদ্যতাহসিফ হত্যা মামলায় দীপকে আবারও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযেভাবে কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে সদ্যমিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ সদ্যহাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সদ্য৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে সার্ভেয়ার সদ্যকারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান সদ্যঐতিহাসিক জেলহত্যা দিবস আজ সদ্যকালশী রোডে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন সদ্যআশুলিয়ায় ফের দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ কারখানায় ছুটি সদ্যতাহসিফ হত্যা মামলায় দীপকে আবারও ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ সদ্যশেখ হাসিনা জীবিত থাকাকালে নাশকতার চেষ্টা থামবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সদ্যযেভাবে কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে সদ্যমিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ সদ্যহাসিনার সম্পত্তি বিক্রির অর্ধেক অর্থ অভ্যুত্থানে নিহতদের পরিবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি সদ্য৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে সার্ভেয়ার সদ্যকারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান সদ্যঐতিহাসিক জেলহত্যা দিবস আজ
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩ নভেম্বর ২০২৬, ৭:৫৮ এএম
আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ৯:৪১ এএম

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে সার্ভেয়ার

৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’,  দুদকের ফাঁদে সার্ভেয়ার
ছবি: সংগৃহীত

জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের (ভূমি অফিস) এক সার্ভেয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করে। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবসরপ্রাপ্ত সৈনিক মনিরুল ইসলাম ঢাকার লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। এর মাধ্যমে জমির মালিকদের পক্ষে কাজ করার আইনি ক্ষমতা পান তিনি।

ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমির সীমানা পৃথক করা এবং জমির নকশা তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন মনিরুল।

এরপর প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করাতে পারেননি তিনি। একপর্যায়ে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

দুদকের বিজ্ঞপ্তিতে বলা হয়, জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে মনিরুলের কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন আসাদুল ইসলাম। পরে বিষয়টি দুদককে জানান মনিরুল। ঘুষ দাবির সঙ্গে জড়িত ব্যক্তিকে হাতেনাতে ধরতে ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ করেন তিনি।

অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর মঙ্গলবার সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল ফাঁদ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

দুদক জানিয়েছে, আসাদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।​

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়