Morning Times
সাম্প্রতিক
সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার আঘাত হানার শঙ্কা সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যহাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার আঘাত হানার শঙ্কা সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যহাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬, ৬:৫৫ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৭:৫১ পিএম

সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান

মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়াতে ইরানের সঙ্গে বৈঠক করেছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। সোমবার তেহরানে অনুষ্ঠিত এ বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা বিস্তারিতভাবে জানায়নি কোনো পক্ষ। বৈঠক শেষে রাতেই মস্কোর উদ্দেশে তেহরান ছাড়েন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বৈঠকে পেজেশকিয়ান বলেন, বিভেদের দিকে মনোযোগ না দিয়ে অভিন্ন স্বার্থ ও মিলের জায়গাগুলোকে গুরুত্ব দিলে মধ্যপ্রাচ্যের সংকটগুলো আরও সহজে ও কার্যকরভাবে সমাধান করা সম্ভব।

ইরানের পক্ষ থেকে বৈঠকে আরও উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।

অন্যদিকে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম কালিন বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। তাঁরা মক্কা চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধি হিসেবে অংশ নেন।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং চার দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছেন। তবে বৈঠকের আলোচ্যসূচি কিংবা সুনির্দিষ্ট সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, তেহরানের বৈঠক শেষে সোমবার রাতেই রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে রওনা হন পেজেশকিয়ান। ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পেজেশকিয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাক্ষাতের কথা রয়েছে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়