Morning Times
সাম্প্রতিক
সদ্যঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন সদ্যতাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল সদ্যঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনার প্রস্তুতি সদ্যতাহসিফ সৌরির মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার সদ্যআমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: তাহসিফের বাবা সদ্যইসরায়েলের নির্বাচনে ঝুলছে ফল, সমঝোতায় সরকার গঠন নাকি নতুন নির্বাচন সদ্যজাপানে ৪ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য১২ কেজি এলপিজির দাম ৩৯৫ টাকা বাড়ানোর প্রস্তাব সদ্যবারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, জামিন পেল সেই কিশোর সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্যঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন সদ্যতাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল সদ্যঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনার প্রস্তুতি সদ্যতাহসিফ সৌরির মৃত্যুতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার সদ্যআমার ছেলেকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে: তাহসিফের বাবা সদ্যইসরায়েলের নির্বাচনে ঝুলছে ফল, সমঝোতায় সরকার গঠন নাকি নতুন নির্বাচন সদ্যজাপানে ৪ দিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য১২ কেজি এলপিজির দাম ৩৯৫ টাকা বাড়ানোর প্রস্তাব সদ্যবারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, জামিন পেল সেই কিশোর সদ্যমাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬, ৩:৩৪ পিএম
আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, ৪:৩৯ পিএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমীন (ধানের শীষ) প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি, ২ হাজার ২৭২ পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচন অনুসন্ধান কমিটি, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ দেশি-স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করার কথা আছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৬৮। নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৬৬ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

প্রসঙ্গত, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়