Morning Times
সাম্প্রতিক
সদ্যতাহসিফের লাশ উদ্ধার: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ সদ্যপ্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি সদ্যটঙ্গীর মাজার বস্তি থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার সদ্যআরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ সদ্যসৌদি অগ্নিকাণ্ডে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ ফিরছে শনিবার সদ্যইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল! সদ্যচার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সদ্যঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন সদ্যতাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল সদ্যঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনার প্রস্তুতি সদ্যতাহসিফের লাশ উদ্ধার: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ সদ্যপ্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি সদ্যটঙ্গীর মাজার বস্তি থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার সদ্যআরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ সদ্যসৌদি অগ্নিকাণ্ডে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ ফিরছে শনিবার সদ্যইরানে সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল! সদ্যচার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সদ্যঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন সদ্যতাহসিফের মৃত্যুর কারণ নিয়ে সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল সদ্যঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনার প্রস্তুতি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬, ৮:৪২ এএম
আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ৮:৫৮ এএম

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
ছবি: সংগৃহীত

জাপান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠনের কথা জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে বিজি-৩৭৭ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

অফিস আদেশে বলা হয়েছে, বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং)–কে সভাপতি করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব ব্যবস্থাপক (আইনবিষয়ক)। কমিটিকে আগামী চার কার্যদিবসের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে যান্ত্রিক ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্‌ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনার কারণে ফ্লাইটের বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট কারও দায়িত্বে অবহেলা বা প্রক্রিয়াগত ত্রুটি ছিল কি না, তা যাচাই করে দায়দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করতে বলা হয়েছে।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফর শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা। উড়োজাহাজটি রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় ককপিটে ‘স্পয়লার’-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখতে পান পাইলট। পরে উড্ডয়ন বাতিল করে ত্রুটি মেরামতের পর নির্ধারিত সময়ের বিলম্বে ঢাকার উদ্দেশে রওনা হয় উড়োজাহাজটি।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়