Morning Times
সাম্প্রতিক
সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন হেগসেথ? সদ্যশিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ সদস্য আহত সদ্যসরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘ হচ্ছে শ্রমিক আন্দোলন শিল্পাঞ্চলে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে নিরাপত্তা জোরদা সদ্যনিউজরুম থেকে সাংবাদিককে নিয়ে যাওয়া! স্বাধীন সাংবাদিকতা কি হুমকির মুখে? সদ্যসিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল সদ্যভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা সদ্যতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে সদ্যমোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী সদ্যএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী সদ্যইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন হেগসেথ? সদ্যশিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য‘জয় বাংলা’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল নিক্ষেপে পুলিশ সদস্য আহত সদ্যসরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘ হচ্ছে শ্রমিক আন্দোলন শিল্পাঞ্চলে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে নিরাপত্তা জোরদা সদ্যনিউজরুম থেকে সাংবাদিককে নিয়ে যাওয়া! স্বাধীন সাংবাদিকতা কি হুমকির মুখে? সদ্যসিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল সদ্যভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা সদ্যতাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক গাড়িচালক আহত হয়েছেন এবং তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ককটেলটি নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক পুলিশ সদস্য আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত অন্য মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, সকালে বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ দায়িত্বে থাকা টহল গাড়িটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন।

ককটেলের বিস্ফোরণে পুলিশের গাড়িচালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

মন্তব্য (0)

সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়