পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করলেও শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ ও আন্দোলন থামছে না। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি স্থাপনা, কারখানা ও যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, চলমান এই আন্দোলন এখন আর সাধারণ শ্রমিকদের নিয়ন্ত্রণে নেই; বরং রাজনৈতিক উদ্দেশ্যে অর্থ ও জনবল নিয়ে একটি গোষ্ঠী এতে ইন্ধন জোগাচ্ছে। শ্রমিকের ছদ্মবেশেও কিছু ব্যক্তি আন্দোলনে অংশ নিয়ে সহিংসতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টাশিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দীন বলেন, ‘মজুরি বোর্ড গঠন হয়েছে এবং বুধবার প্রথম সভাও অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকরের ঘোষণাও এসেছে। এরপরও যারা আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে, তাদের কাছে শ্রমিকদের স্বার্থ বড় নয়। তারা মূলত সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।’
সাভারে পুলিশের সঙ্গে সংঘর্ষ, সাংবাদিকদের ওপর হামলাবুধবার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল ছিল বেশ উত্তপ্ত। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন জানান, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড়ে ৩০-৪০ হাজার শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় সাভার মডেল থানার ওসির গাড়িতে আগুন দেওয়া হয়। হামলায় ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন।
একই এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের অন্তত ১০ জন সাংবাদিক ও তাদের সহযোগী হামলার শিকার হয়েছেন। উসকানি ও ধ্বংসাত্মক কাজে সহায়তার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে পুলিশ।
গাজীপুরে দিনভর উত্তেজনা ও গায়েবানা জানাজায় বাধাগাজীপুরের শিল্পাঞ্চলে টানা ষষ্ঠ দিনের মতো শ্রমিক আন্দোলন অব্যাহত ছিল। সকালে গাছা ও বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। বিক্ষোভকারীরা বাসন থানায় হামলারও চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
এদিকে, দুপুরে চান্দনা চৌরাস্তায় আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় শ্রমিক শক্তি। আয়োজকদের অভিযোগ, পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড ছুড়ে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাছের খান অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় তাদের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।
শ্রমিক অসন্তোষ মোকাবিলায় গাজীপুরে জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, আনসার ও এসআরবির মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুরের পর সেখানকার পরিস্থিতি শান্ত হতে থাকে।
নারায়ণগঞ্জে দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮টানা দুই দিন সড়ক অবরোধের পর বুধবার ফতুল্লায় শ্রমিকরা আবারও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ অঞ্চল-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ মাহমুদ জানান, দুষ্কৃতকারীরা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে শুরুতেই কঠোর অবস্থান নেওয়া হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সহিংসতার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ মোতায়েনে শান্ত মিরপুরটানা কয়েকদিনের বিক্ষোভ ও সহিংসতার পর বুধবার মিরপুরের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত ক্রাইম ও প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম জানান, মিরপুর-১, পল্লবী, রূপনগরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় শ্রমিকরা বিক্ষোভে নামতে পারেননি। অনেক কারখানার শ্রমিকরাই এদিন কাজে ফিরেছেন।
সরকারকে বেকায়দায় ফেলতে দীর্ঘ হচ্ছে শ্রমিক আন্দোলন শিল্পাঞ্চলে সহিংসতা ও ভাঙচুর ঠেকাতে নিরাপত্তা জোরদা