রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের মোড় পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম অতীশ দর্শী চাকমা। তিনি ডিএনসিসি এলাকায় ফুটপাত উচ্ছেদ ও দখলমুক্ত রাখার দায়িত্বে রয়েছেন।
পুলিশ জানায়, ঘুষ লেনদেনের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেন। পরে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দুপুরে জসিমউদ্দিন সড়কের পাকার মাথা এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান শুরু করেন ওই ম্যাজিস্ট্রেট। এ সময় তাঁর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশের কোনো সদস্য ছিলেন না।
এলাকার এক হকার অভিযোগ করে বলেন, ‘আমাকে পথে বসিয়ে দিয়েছে। গতকাল আমার দোকানের ক্যাশ, সিগারেটসহ ২০ হাজার টাকার মাল নিয়ে নিয়েছে। এর আগে সিটি করপোরেশনে পাঁচ হাজার টাকা দিয়েছে। আমাকে কোনো স্লিপ দেওয়া হয়নি।’
আরেক দোকানদার বলেন, ‘গতকাল আমি তাঁকে এক হাজার টাকা দিয়ে আসছি। অথচ আজ আমার দোকানের গ্যাসের বোতল আর ব্যাটারি নিয়ে গেছে।’
এ ধরনের অভিযোগ তুলে ফুটপাতের হকার ও স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাঁর এক সহযোগীকে মারধর করেন।
ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেটের এক সহযোগী কম জরিমানা করিয়ে দেওয়ার কথা বলে এক দোকানদারের কাছ থেকে দেড় হাজার টাকা নেন। পরে তাঁর কাছ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে উত্তরা পশ্চিম থানা ও বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
তবে ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা। তিনি বলেন, ‘আমি এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছি। পরে ওই দোকানদার বলেন, আমার কাছে টাকা নেই। একটু সময় দেন। পরবর্তী সময়ে আমি তাঁকে সময় দিই।’
তিনি আরও বলেন, ‘পরে তাঁকে সময় দিয়ে এদিকে চলে আসি। আমি তাঁর কাছ থেকে কোনো টাকা নিইনি।’
ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা
রাজধানীর উত্তরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ঘুষ লেনদেনের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করেছেন স্থানীয় ল
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল
৩ভ্রাম্যমাণ আদালতে ঘুষ লেনদেনের অভিযোগ, ম্যাজিস্ট্রেটকে মারধর করে পুলিশে দিল জনতা
৪সচিবালয়ে সার্বক্ষণিক পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশ
৫তাহসিফের সঙ্গে থাকা সেই তরুণী আবারও রিমান্ডে
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩পরমাণু হামলা চালাবে যুক্তরাষ্ট্র, নাগরিকদের সতর্ক করল ইরান
৪‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৫প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ভিডিও ধারণ, গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দিতে আইন শিথিল