Morning Times
সাম্প্রতিক
সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার আঘাত হানার শঙ্কা সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যহাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল সদ্যসৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠক শেষে মস্কোর পথে পেজেশকিয়ান সদ্যআইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্যপশ্চিম তীরে ফিলিস্তিনিদের ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত দল সদ্যদাফনের জায়গা নেই, বসতঘরেই বৃদ্ধের কবর সদ্য‘আইজিপির ক্রসফায়ারের হুমকি, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে’ সদ্যকঠোর হলে ‘ফ্যাসিস্ট’, নীরব থাকলে ‘দুর্বল’ পুলিশ: আইজিপি সদ্যএকযোগে বদলি ৮৫ সাব-রেজিস্ট্রার সদ্যসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার আঘাত হানার শঙ্কা সদ্যআকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ প্রবাসীদের সদ্যহাসপাতালে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পেটালেন ছাত্রদল নেতা, ভিডিও ভাইরাল
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬, ৬:৩৮ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৮:০০ পিএম

অসুস্থ বাবার খোঁজখবর রাখেন না তাশরীফ

অসুস্থ বাবার খোঁজখবর রাখেন না তাশরীফ
ছবি: সংগৃহীত

ইসলামী বক্তা জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া এবং খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। তাঁর বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ এক ভিডিও সাক্ষাৎকারে কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগ করেন। তাঁর দাবি, ছেলেকে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করলেও এখন নিজের অসুস্থতার সময়ে তাঁর কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না।

সোমবার (২৬ অক্টোবর) রাতে দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে হেদায়েতুল্লাহ বলেন, তিনি নিজে অসুস্থ। ছেলের কাছে অর্থসহায়তা চেয়েও পাননি। এমনকি ছেলে তাঁর খোঁজখবরও রাখেন না বলে অভিযোগ করেন তিনি।

হেদায়েতুল্লাহর ভাষ্য, কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়ে মাওলানা ও হাফেজ বানিয়েছেন তিনি। শৈশবে তাশরীফের প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার সমস্যাও হয়েছিল। তখন সীমিত আয়ের ইমামতির চাকরি করে সংসার চালানোর পাশাপাশি মানুষের কাছে সহায়তা চেয়ে ছেলেকে ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। দীর্ঘ চিকিৎসার পর ছেলে সুস্থ হলেও এখন নিজের চিকিৎসার জন্য তাঁর ছেলের কাছ থেকে সহযোগিতা মিলছে না বলে দাবি করেন তিনি।

নিজের অসুস্থতার সময় অর্থ চাওয়ার প্রসঙ্গ তুলে হেদায়েতুল্লাহ বলেন, ছেলে তাঁকে টাকা না দিয়ে জমি কেনার কথা জানিয়েছিলেন। মানুষের সহায়তা নিয়ে পরে নিজের চিকিৎসা করিয়েছেন বলেও জানান তিনি। তবে চিকিৎসা চললেও পুরোপুরি সুস্থ হননি বলে জানান এই মাওলানা।

কান্নায় ভেঙে পড়ে হেদায়েতুল্লাহ বলেন, ছেলের জীবনে এখন অর্থ ও বন্ধুদের অভাব নেই। অথচ তিনি কষ্ট করে ছেলেকে বড় করেছেন, পড়িয়েছেন। এখন ছেলে তাঁকে দেখতে আসেন না, অর্থও দেন না বলে অভিযোগ তাঁর।

হেদায়েতুল্লাহ জানান, কিছুদিন আগে তিনি স্থানীয় একটি বাজার মসজিদে ইমামতি করতেন। তাঁর দাবি, চেয়ারম্যান পদে নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়ে তাশরীফ বাবার কাছে ক্ষমা চান। পরে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ইমামতির চাকরি ছেড়ে দিতে বলেন। ছেলের কথায় চাকরি ছাড়লেও এরপর আর কোনো টাকা পাননি বলে অভিযোগ করেন তিনি।

ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পারার কথাও জানান হেদায়েতুল্লাহ। তাঁর অভিযোগ, তাশরীফের ব্যক্তিগত সহকারী ওবায়দুল্লাহর সঙ্গে যোগাযোগ করেও অর্থসহায়তা পাননি। বারবার ফোন করেও ছেলের সঙ্গে কথা বলতে পারেননি বলে দাবি করেন তিনি। একপর্যায়ে অর্থের আশা ছেড়ে দিয়ে আল্লাহর ওপর ভরসা রাখার কথা জানান এই বাবা।

কোরবানির ঈদের একটি ঘটনার কথাও সাক্ষাৎকারে তুলে ধরেন হেদায়েতুল্লাহ। তাঁর ভাষ্য, তাশরীফ এলাকায় কোরবানি দেওয়ার কথা বলেছিলেন। পরে বন্ধুদের মধ্যে যাঁরা কোরবানি দিতে পারেন না, তাঁদের মাংস দেওয়ার পরিকল্পনার কথা জানান। তবে বাবাকে এক টুকরো মাংসও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তাশরীফের বিরুদ্ধে তাঁর বাবার এসব অভিযোগের বিষয়ে তাঁর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিভিন্ন বক্তব্য ও মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন জুবায়ের আহমাদ তাশরীফ। সম্প্রতি গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার উপাধ্যক্ষের পক্ষে বক্তব্য দিয়ে তিনি নতুন করে সমালোচনার মুখে পড়েন।

টঙ্গীর ক্বারীউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ওই শিক্ষককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে তাশরীফ তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘নাবালক ছোট বাচ্চাকে চুমু দেওয়া ১০০ বার জায়েজ।’ তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়