Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২১ অক্টোবর ২০২৬, ৬:০৯ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

অতিরিক্ত ডিআইজির বাসায় আটক ৮৫ জনের কারাদণ্ড, অধিকাংশই শিক্ষার্থী

অতিরিক্ত ডিআইজির বাসায় আটক ৮৫ জনের কারাদণ্ড, অধিকাংশই শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের বাসায় ডিজে পার্টির আয়োজন থেকে আটক ৮৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আটক ২৬ নারীকে ১৫ দিন করে এবং অন্য ৫৯ জনকে এক মাস করে কারাদণ্ড দেন।

এর আগে সোমবার গভীর রাতে ভাটারা থানার অধীন পুলিশ হাউজিং সোসাইটি-১ এলাকায় জহিরের কনটেইনার দিয়ে তৈরি ডুপ্লেক্স বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় বাড়িটিতে ডিজে পার্টির পাশাপাশি বিভিন্ন ধরনের মাদক সেবন চলছিল বলে জানায় পুলিশ। অভিযান শেষে সেখান থেকে মদ, গাঁজাসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়িটি অনলাইনে এয়ারবিএনবি অ্যাপের মাধ্যমে ভাড়া দিতেন অতিরিক্ত ডিআইজি জহির। দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি সেখানে রাতযাপন কিংবা পার্টি করার জন্য বাড়িটি ভাড়া নিতেন। পুলিশের দাবি, তরুণ-তরুণীদের ডিজে পার্টির আড়ালে সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলত এবং সেবন করা হতো মাদকদ্রব্য।

সরেজমিনে দেখা যায়, পুলিশ হাউজিং সোসাইটি-১-এর ভেতরে খিলক্ষেত পুলিশ ফাঁড়ি থেকে বাড়িটির দূরত্ব প্রায় ৫০ গজ। অভিযানের রাতে পার্টিতে আসা ব্যক্তিদের ব্যবহৃত ছয়টি ব্যক্তিগত গাড়ি তখনো বাড়িটির পাশে পড়ে ছিল।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, পার্টিতে থাকা ২৬ নারী ছিলেন ২০ থেকে ২২ বছর বয়সী। তাঁদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীও ছিলেন। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একজন ব্যাংকারও ছিলেন বলে জানান তিনি।

ইলিয়াস কবিরের ভাষ্য, ডিজে পার্টির নামে গান বাজিয়ে নাচের আয়োজন করা হতো। এ সময় অংশগ্রহণকারীদের কেউ কেউ অর্ধনগ্ন অবস্থায় নাচছিলেন এবং শিসা সেবনের ধোঁয়ায় ঘর আচ্ছন্ন ছিল। তাঁর দাবি, সেখানে প্রতি মাসে ২০ থেকে ২২টি অনুষ্ঠান হতো এবং অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের নিবন্ধন করা হতো।

অন্যদিকে, বাড়িতে কী ধরনের কর্মকাণ্ড চলত, তা জানা ছিল না বলে দাবি করেছেন ওএসডি হওয়া অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তাঁর বক্তব্য, জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। ভাড়াটিয়া সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার দায় বাড়ির মালিকের ওপর বর্তায় কি না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, এমন কিছু জানতে পারলে সংশ্লিষ্ট ভাড়াটিয়াকে বের করে দিতেন এবং পরবর্তী সময়ে আর বাড়ি ভাড়া দিতেন না।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়