Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৫ অক্টোবর ২০২৬, ২:৩১ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, ৬:২২ এএম

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার অনুযায়ী, আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে এ ব্যবস্থা পুনর্বহাল করা হবে বলে জানান তিনি।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছে এবং বিচার বিভাগীয় প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। এখন আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় পরিবর্তন এনে এই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

এদিকে, এবারের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়াকে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল ও নজিরবিহীন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা এবং উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উদযাপিত হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সার্বক্ষণিক তদারকির কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পূজা শেষ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। আগামী বছরগুলোতেও এ ধরনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালনকারী পুলিশ, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থার সদস্য ও সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, গত ১৫ থেকে ১৭ বছরে দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা দেখা গেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে সক্ষম হয়েছে। এবার কোনো ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেভাগেই প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়। ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির সাহায্যে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছে। এর ফলে সম্ভাব্য নাশকতার কয়েকটি পরিকল্পনা আগেই শনাক্ত করে নস্যাৎ করা সম্ভব হয়েছে।

দেশের ইতিহাসে এবার সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। উৎসবকে আরও আনন্দময় করতে সরকারি সহায়তা বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে দুর্গাপূজায় সরকারি বরাদ্দ সর্বোচ্চ চার কোটি টাকা থাকলেও প্রধানমন্ত্রী এবার তা বাড়িয়ে পাঁচ কোটি টাকা করেছেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপে চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ এবার সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন, যার মধ্যে তিন দিন ছিল সরকারি ছুটি। এসব উদ্যোগ সম্প্রীতিপূর্ণ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সরকারের আন্তরিকতার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

গোপালগঞ্জ সদর উপজেলার খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক একটি ঘটনা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সন্ত্রাসী টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা চালায়। সংখ্যায় কম থাকায় পুলিশ সদস্যরা আক্রান্ত হন। তবে ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, পার্বত্য অঞ্চলে একাধিক ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিবছর পর্যটন মৌসুমে কিছুটা উত্তেজনা দেখা দেয়। তবে বর্তমানে সেখানকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতারা রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।

দুর্গাপূজার ছুটিতে একজন অতিরিক্ত ডিআইজির বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পদমর্যাদা বা পরিচয়কে বিবেচনায় না নিয়ে তাঁকে ইতিমধ্যে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলাসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলবে।

বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং বিদেশে দেওয়া বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইন ও প্রত্যর্পণ চুক্তির আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিবেশী দেশের কাছে একাধিকবার অনুরোধ পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলেও তা করতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তি কিংবা অন্য কোনো পলাতক অপরাধীকে দেশে ফিরে নতুন করে অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়