Morning Times
সাম্প্রতিক
সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে সদ্যবিমানবন্দরে মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্যদুই রিসোর্টে ৩৬ ভিলা, তদন্তের মুখে আমলা দম্পতি সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে সদ্যবিমানবন্দরে মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্যদুই রিসোর্টে ৩৬ ভিলা, তদন্তের মুখে আমলা দম্পতি সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৬:১৩ এএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৭:৩২ এএম

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে পুরো এলাকায় অচলাবস্থা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয়। পরে মিরপুর-১১ ও ১২ নম্বর এবং প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভে যোগ দেন। তাঁদের অবস্থানের কারণে এসব এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

এদিকে পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে ইতোমধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। তবে এরপরও ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) একই দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকেরা। দুপুর আড়াইটার দিকে তাঁদের একটি অংশ মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে মিরপুর-১ নম্বরের মাজারসংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় অবস্থান নেয়।

পরে বেলা ২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। একপর্যায়ে হিমালয় গার্মেন্টস ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালানো হয়। এরপর বিকেল ৩টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার কালশী আদর্শনগর এলাকার ‘২২ তলা’ পোশাক কারখানায়ও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়