Morning Times
সাম্প্রতিক
সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যবিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে সদ্যবিমানবন্দরে মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্যদুই রিসোর্টে ৩৬ ভিলা, তদন্তের মুখে আমলা দম্পতি সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যবিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে সদ্যবিমানবন্দরে মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্যদুই রিসোর্টে ৩৬ ভিলা, তদন্তের মুখে আমলা দম্পতি সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৬:৫৭ এএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৮:০৫ এএম

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে তাঁদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর, সফিপুর ও আশপাশের এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সকাল থেকেই সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। পরে শত শত শ্রমিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহনশ্রমিকেরা।

শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে।

এর আগের দিন শনিবার দুপুরেও কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে শ্রমিক ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শনিবার রাতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হলেও রোববার সকালে আবারও বিভিন্ন স্থানে জড়ো হন শ্রমিকেরা। উপজেলার রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সফিপুর বাজার এলাকায় অবস্থান নেন। শ্রমিকদের ভাষ্য, কারখানায় হাজিরা দেওয়ার পর তাঁরা বিক্ষোভে অংশ নেন।

আন্দোলনের প্রভাব পড়েছে আশপাশের শিল্পকারখানাগুলোতেও। শ্রমিক অসন্তোষের কারণে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শনিবারের আন্দোলনের সময় চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছিল।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপাতত পাঁচ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী তাঁদের সংখ্যা বাড়ানো হতে পারে। শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কোনাবাড়ী, সফিপুর, কালিয়াকৈর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে বিজিবি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এদিকে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই উদ্যোগের পরও গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ থামেনি।

সর্বশেষ খবর অনুযায়ী, কালিয়াকৈর ও আশপাশের শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়