রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দারুস সালাম এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে হাতে মশাল নিয়ে মিছিলে অংশ নিতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সদস্যসচিব ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের নির্দেশনায় মিছিলটি বের করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক জানান, সন্ধ্যায় দারুস সালাম থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মশাল মিছিল শুরু হয়। পরে সেটি শেরেবাংলা নগর থানা এলাকায় গিয়ে শেষ হয়।
তবে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন তাঁর থানা এলাকায় এ ধরনের মিছিল হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল
রাজধানীর কল্যাণপুরে কার্যক্রম নিষিদ্ধ মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে মশাল মিছিল হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দারুস সালাম এলাকা থেকে মি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
২‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’
৩ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির
৪বাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির
৫মেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড়
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা