ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও কালোতালিকাভুক্তি বন্ধের দাবিতে রাজধানীর মিরপুর ও সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়ার অন্তত ২৫টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুলিয়ার জিরাবো এলাকার নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা কারখানায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি শুরু করেন। একপর্যায়ে তারা কারখানা থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এ সময় নাঈম নিটওয়্যারের শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদেরও কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
একই দাবিতে কাঠগড়া, নিশ্চিন্তপুরসহ আশপাশের এলাকার কয়েকটি কারখানার শ্রমিকেরাও বিক্ষোভে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকদের বড় একটি অংশ বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
দুপুর ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতির অবনতির আশঙ্কায় আশুলিয়া শিল্পাঞ্চলের ২৫টি কারখানায় দিনের বাকি সময়ের জন্য ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
অন্যদিকে, একই দিন রাজধানীর মিরপুরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, সকাল পৌনে ১১টার দিকে মিরপুরের কয়েকটি এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আশপাশের বিভিন্ন কারখানা থেকে শত শত শ্রমিক রাস্তায় নেমে আসায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানায়, শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসব সড়কে যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চালায় পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) একই দাবিতে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন পোশাকশ্রমিকেরা।
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও কালোতালিকাভুক্তি বন্ধের দাবিতে রাজধানীর মিরপুর ও সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
২‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’
৩ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির
৪বাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির
৫মেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড়
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা