Morning Times
সাম্প্রতিক
সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্য১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ সদ্যগোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা সদ্য‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’ সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্য‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’ সদ্যফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির সদ্যবাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির সদ্যমেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড় সদ্যসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব: রিজভী সদ্যদুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এক মাসের মধ্যে পরীক্ষা সদ্য১৩ বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে ব্রিটিশ পুলিশ সদ্যগোপালগঞ্জে ঢুকতেই হেলমেট পরলেন জামায়াতের নেতাকর্মীরা সদ্য‘ভাববেন না বিএনপি ভাইসা আসছে, এটা জামায়াত-আ.লীগ না’
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩১ অক্টোবর ২০২৬, ২:০৫ পিএম
আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ৪:৫৯ পিএম

বাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির

বাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে রহস্যময় পার্টি আয়োজনের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

গত ১৯ অক্টোবর ভোররাতে পূর্বাচলের তিনশফুট সড়কসংলগ্ন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় ওই কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। অভিযানে ৮৫ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওই ঘটনার কারণে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং জনসমক্ষে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি গত ২৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

সাময়িক বরখাস্তের সময় আবদুল্লাহ আল জহিরকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। এর আগে পুলিশ সদর দপ্তরের রিয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত এই কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়েছিল।

আলোচিত ওই অভিযানের পর ডিবি জানিয়েছিল, বাড়িটিতে মাদক সেবনের পাশাপাশি ডিজে পার্টির আয়োজন চলছিল। অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ছিলেন। সব মিলিয়ে ৮৫ জনকে আটকের তথ্য জানায় ডিবি।

অতিরিক্ত ডিআইজি জহিরের সাময়িক বরখাস্তের আদেশে বলা হয়েছে, বাড়িতে অভিযানের ঘটনা এবং এ নিয়ে সংবাদ প্রকাশের পর জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এতে জনসমক্ষে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রজ্ঞাপনে তার কর্মকাণ্ডকে ‘শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এসব কারণ বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণের’ শাস্তিযোগ্য অপরাধে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তের সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়