Morning Times
সাম্প্রতিক
সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যবিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে সদ্যবিমানবন্দরে মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্যদুই রিসোর্টে ৩৬ ভিলা, তদন্তের মুখে আমলা দম্পতি সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা সদ্যমিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন সদ্যপোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা সদ্যতাহসিফের মৃত্যুতে ‘বন্ধু’ দীপের জড়িত থাকার প্রমাণ মিলেছে, সেই তরুণীও গ্রেপ্তার সদ্যশ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্যবিক্ষোভ ও সংঘর্ষে ফের উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ সদ্যমিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ সদ্যবিডিআর হত্যা: সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ ডিবি হেফাজতে সদ্যবিমানবন্দরে মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান সদ্যদুই রিসোর্টে ৩৬ ভিলা, তদন্তের মুখে আমলা দম্পতি সদ্যআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ১ নভেম্বর ২০২৬, ৭:১৩ এএম
আপডেট: ১ নভেম্বর ২০২৬, ৮:২৬ এএম

বিমানবন্দরে মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান

বিমানবন্দরে মামলায় জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
ছবি: সংগৃহীত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত ৪ অক্টোবর রিমান্ড শেষে আখতারুজ্জামানকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। সেদিন তাঁর পক্ষে জামিন আবেদন করা হলেও শুনানি শেষে তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। পরে হাইকোর্টে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী।

গত ২ অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব। গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তাঁর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাঁদের বহনকারী উড়োজাহাজটি সকাল ৮টা ৫৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তাঁরা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান।

এজাহারে উল্লেখ করা হয়, ওই সময় যাত্রীদের অতিরিক্ত চাপ থাকায় ট্রলি সংগ্রহে সাময়িক সংকট দেখা দেয় এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এ অবস্থায় কয়েকজন প্রটোকল সহকারী লাইনের নিয়ম না মেনে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া লাগেজ পেতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগে দায়ের করা মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় আখতারুজ্জামানকে আসামি করা হয়েছে।​

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়