Morning Times
সাম্প্রতিক
সদ্যদেশের ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি নদীতে পড়তে পারে: মাহবুব উল্লাহ সদ্য‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ সদ্যব্যাংকসহ ১১০ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যাচাই করবে সরকার সদ্যপ্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি সদ্যএকযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার সদ্যধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনুর সদ্যআমার ছেলে সাঁতার জানত-সনদও ছিল, ঘটনার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে : তাহসিফের বাবা সদ্যকালকের মধ্যেই সরকারি বাসা থেকে ভাড়াটে না সরালে বরাদ্দ বাতিল সদ্যএক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী সদ্যক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন সদ্যদেশের ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি নদীতে পড়তে পারে: মাহবুব উল্লাহ সদ্য‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ সদ্যব্যাংকসহ ১১০ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যাচাই করবে সরকার সদ্যপ্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি সদ্যএকযোগে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার সদ্যধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনুর সদ্যআমার ছেলে সাঁতার জানত-সনদও ছিল, ঘটনার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে : তাহসিফের বাবা সদ্যকালকের মধ্যেই সরকারি বাসা থেকে ভাড়াটে না সরালে বরাদ্দ বাতিল সদ্যএক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী সদ্যক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬, ৩:৪৪ পিএম
আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ৫:৪১ পিএম

ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনুর

ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনুর
ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্রেপ্তার এড়াতে ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন আওয়ামী লীগ নেতা হাজী মজনু সরকার (৪৬)। তবে শেষ রক্ষা হয়নি। শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জয়পুরহাটের কালাই উপজেলার একটি ধানক্ষেত থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মজনু সরকার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার আলী গ্রামের মৃত নাসির সরকারের ছেলে। এ ছাড়া তিনি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে সীমান্তবর্তী এলাকার একটি ধানক্ষেতে আত্মগোপন করেছিলেন মজনু সরকার। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধানক্ষেতে লুকিয়ে থাকা অবস্থায় মজনু সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে গোবিন্দগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়