Morning Times
সাম্প্রতিক
সদ্য‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ সদ্যব্যাংকসহ ১১০ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যাচাই করবে সরকার সদ্যপ্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি সদ্যকালকের মধ্যেই সরকারি বাসা থেকে ভাড়াটে না সরালে বরাদ্দ বাতিল সদ্যক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন সদ্যসৌদি অগ্নিকাণ্ডে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ ফিরছে শনিবার সদ্যটঙ্গীর মাজার বস্তি থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার সদ্যআরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ সদ্যতাহসিফের লাশ উদ্ধার: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ সদ্যডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, ৪৫ মামলা সদ্য‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’ সদ্যব্যাংকসহ ১১০ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যাচাই করবে সরকার সদ্যপ্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি সদ্যকালকের মধ্যেই সরকারি বাসা থেকে ভাড়াটে না সরালে বরাদ্দ বাতিল সদ্যক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন সদ্যসৌদি অগ্নিকাণ্ডে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ ফিরছে শনিবার সদ্যটঙ্গীর মাজার বস্তি থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার সদ্যআরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের দাবিতে আইজেনকোটের বাড়ির সামনে বিক্ষোভ সদ্যতাহসিফের লাশ উদ্ধার: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন দীপ সদ্যডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, ৪৫ মামলা
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪২ এএম
আপডেট: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম

ব্যাংকসহ ১১০ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যাচাই করবে সরকার

ব্যাংকসহ ১১০ প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যাচাই করবে সরকার
ছবি: সংগৃহীত

প্রোগ্রামিং ভাষা পিএইচপির নিরাপত্তাত্রুটি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে দেশের ব্যাংকসহ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাইবার নিরাপত্তা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি জানিয়েছে, নিবন্ধিত ১১০টির বেশি প্রতিষ্ঠানে আইটি অডিট শেষে আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। প্রথমবারের মতো এ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে। নিরাপত্তার মান অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হবে। এর ফলে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে প্রথমবার নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাময়িকভাবে বন্ধ রাখা হয় মাইগভ, বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানের ওয়েবসাইট। দ্বিতীয় দফায়ও ত্রুটি শনাক্ত হলে সাইবার হামলার ঝুঁকিতে থাকা পাঁচ শতাধিক প্রতিষ্ঠানকে সতর্ক করে বিজিডি ই-গভ সার্ট।

এ অবস্থায় তথ্য সুরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর উদাসীনতার চিত্র উঠে এসেছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা বিজিডি ই-গভ সার্টের পর্যবেক্ষণে। সংস্থাটির প্রকল্প পরিচালক নাজমুল হক খন্দকার বলেন, পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। রক্ষণাবেক্ষণের কোনো চুক্তিও নেই। ভেন্ডরকে হয়তো বিষয়টি জানানো হয়েছে, কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

এই পর্যবেক্ষণের সঙ্গে একমত আর্থিক খাতের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা বিশেষজ্ঞরাও। তাঁদের মতে, সমস্যার পেছনে শুধু অবহেলা নয়, পর্যাপ্ত বিনিয়োগের অভাবও রয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন, মাঠপর্যায়ের সমীক্ষায় দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা সূচক ৫ শতাংশেরও নিচে। বাজেটও পর্যাপ্ত নয়। এমনকি বিনা মূল্যের ফায়ারওয়াল ও অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক ব্যবহার করছে—এমন ব্যাংকের সংখ্যা ১০টির বেশি।

এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা যাচাইয়ে অনলাইনভিত্তিক ‘ন্যাশনাল রেটিং সিস্টেম’ চালু করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি। এরই মধ্যে ব্যাংকসহ ১১০টির বেশি প্রতিষ্ঠান এ ব্যবস্থায় নিবন্ধন করেছে।

এসব প্রতিষ্ঠানে আইটি অডিট শেষে আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। নিরাপত্তার মান অনুযায়ী প্রতিষ্ঠানগুলোকে ‘ট্রিপল এ’, ‘ট্রিপল বি’সহ মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হতে পারে।

জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মহাপরিচালক ড. মো. তৈয়বুর রহমান বলেন, রেটিং প্রকাশের সময় কোন খাত বা উপাদানে দুর্বলতা রয়েছে, তা-ও জানানো হবে। এতে সাধারণ মানুষ প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার মান সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো ভালো মানের সফটওয়্যার ও হার্ডওয়্যার কিনতে এবং নিজেদের সক্ষমতা বাড়াতে উৎসাহিত হবে। এর মাধ্যমে জাতীয় সাইবার নিরাপত্তা সক্ষমতাও বাড়বে।

এদিকে দুর্বল প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির অডিট ও রেটিং পদ্ধতি নিয়ে সতর্ক করেছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সংশ্লিষ্টরা।

সংগঠনটির চেয়ারম্যান আমিনুল হাকিম বলেন, রেটিং ব্যবস্থায় কোনো ধরনের কারসাজি যেন না হয়, তা নিশ্চিত করতে হবে। টাকার বিনিময়ে সনদ কিংবা ‘ট্রিপল এ’ র‍্যাংকিং পাওয়ার মতো ঘটনা যেন না ঘটে, সেদিকেও নজর রাখতে হবে। সূত্র: সময় টিভি

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়