আগামীতে ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতে ইসলামী লিয়াজোঁ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করে বলেন, ‘তাঁদের এই গোপন বৈঠকের তথ্য রাষ্ট্রের কাছে আছে। জামায়াত আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য এখন থেকেই ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে।’
শুক্রবার (৩০ অক্টোবর) শহরের কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, আগামীকাল শনিবার খুলনা বিভাগের মানুষ জামায়াতকে লাল কার্ড দেখাবে। ১১ দলীয় ঐক্যজোটের অন্য বিভাগগুলোর তুলনায় খুলনা বিভাগে সবচেয়ে দুর্বল লংমার্চ হবে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের আরও অভিযোগ, ‘আওয়ামী লীগের ভয়ে তারা (জামায়াত) গোপালগঞ্জে পথসভা করছে না।’
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মানাসহ দলের অন্যান্য নেতা-কর্মী।
‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’