আজ ৩ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর জন্মদিন। তবে বিশেষ এই দিনে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। তিনি দেশে না থাকলেও জন্মদিন ঘিরে ভক্ত-অনুরাগীদের উৎসাহ-উদ্দীপনায় কমতি নেই। ঢাকা ও দেশের বিভিন্ন প্রান্তে ফ্যান ক্লাবের উদ্যোগে দিনটি বিশেষভাবে উদযাপন করা হচ্ছে। পাশাপাশি স্বামী চিত্রনায়ক ওমরসানীর পক্ষ থেকেও রয়েছে বিশেষ চমক ও দোয়ার আয়োজন।
যুক্তরাষ্ট্র থেকে নিজের জন্মদিন প্রসঙ্গে মৌসুমী জানান, এবার জন্মদিন নিয়ে তাঁর বড় কোনো পরিকল্পনা বা জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। মা, মেয়ে ও বোনদের সঙ্গে যুক্তরাষ্ট্রেই ঘরোয়া পরিবেশে সুন্দর সময় কাটানোর পরিকল্পনা করেছেন তিনি। নিজেদের মতো করে খাওয়া-দাওয়া ও আড্ডাতেই কাটবে বিশেষ দিনটি।
মৌসুমী আরও বলেন, ‘ঢাকায় থাকলে হয়তো একটু ভিন্ন কিছুর আয়োজন হতো। তাছাড়া ইসলামে যেহেতু জন্মদিনে জাঁকজমকপূর্ণ কিছু করার কোনো রীতি নেই, তাই এই সময়ে এসে সেটা আরও একটু মেনে চলার চেষ্টা করি। তবে এটা ভেবে ভালো লাগে যে, ঢাকায় সানী নানান কিছু করে, আর আমার ফ্যান ক্লাব থেকে দেশজুড়েই ভক্তরা অনেক আয়োজন করে। সেসব আমি দূর থেকে উপভোগ করি, বেশ ভালোই লাগে।’
ছোটবেলার স্মৃতিচারণা করে এই অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় আব্বু আমার জন্মদিনে এতিমখানায় খাওয়া-দাওয়ার আয়োজন করতেন এবং সমাজের সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের সহযোগিতা করতেন। তবে বাসায় বড় কোনো উৎসবের প্রতি তাঁর অনাগ্রহ ছিল। অন্যদিকে আম্মু অনেক রান্নাবান্না করতেন এবং আত্মীয়স্বজনদের ডেকে খাওয়াতে ভালোবাসতেন। সেই দিনগুলো ও সময়গুলো আমি খুব মিস করি।’
খোঁজ নিয়ে জানা গেছে, মৌসুমীর জন্মদিন উপলক্ষে রাজধানীর ফার্মগেটে ‘মৌসুমী ফ্যান ক্লাবের’ উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়েছে।
এদিকে স্ত্রীর জন্মদিন নিয়ে চিত্রনায়ক ওমরসানী বলেন, ‘আমার স্ত্রী এবং আমার মেয়ে আমাকে অনুরোধ করেছে, যেন আমার ও পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি আমি আরও একটা বিশেষ কাজ করছি, যা কাউকে জানাতে চাই না। কারণ আমি প্রচারের জন্য এটি করছি না, মন থেকেই করছি। আর ফ্যান ক্লাব থেকে যা আয়োজন করা হচ্ছে, সেখানে আমি শুধু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব। ব্যস, এতটুকুই!’
১৯৯৩ সালে প্রয়াত নির্মাতা সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন মৌসুমী। এর আগে বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হিসেবেও কাজ করেছিলেন তিনি। প্রথম সিনেমাতেই তাঁর বিপরীতে অভিনয় করেন অমর নায়ক সালমান শাহ। পরবর্তী সময়ে সালমান শাহর সঙ্গে ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’ ও ‘স্নেহ’ সিনেমায় অভিনয় করেন মৌসুমী।
ওমরসানীর বিপরীতেও অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। দর্শকমহলেও প্রশংসিত হয় এই জুটি। মৌসুমী ও ওমরসানী জুটির উল্লেখযোগ্য ও দর্শকপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘দোলা’, ‘আত্মঅহংকার’, ‘লজ্জা’, ‘বাপের টাকা’, ‘হারানো প্রেম’, ‘প্রথম প্রেম’, ‘স্নেহের বাঁধন’, ‘ফাঁসির আসামি’, ‘মুক্তির সংগ্রাম’, ‘কথা দাও’, ‘ক্ষুধা’ ও ‘রঙিন রঙ্গবাজ’।
ইসলামে জন্মদিন পালনের রীতি নেই, তাই তা এড়িয়ে চলি: জন্মদিনে মৌসুমী
আজ ৩ নভেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ও ‘প্রিয়দর্শিনী’ মৌসুমীর জন্মদিন। তবে বিশেষ এই দিনে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। প্রায় তিন বছর ধরে যুক্তরা
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
যে কোনো প্রেক্ষাপটে কারখানা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
২‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে নয়াদিল্লী’
৩ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর
৪টাঙ্গাইলে ধর্ষণের পর ইট দিয়ে মুখ থেঁতলে দেয়া সেই শিশুকে প্রতিমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর
৫গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিক মারা গেছেন
তুরাগে লাশ উদ্ধারের আগেই অতিরিক্ত ডিআইজি জহিরের বাসায় গ্রেপ্তার তৌসিফের বোন!
২এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
৩‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৪তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম