Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২৪ অক্টোবর ২০২৬, ৬:০৯ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পিএম

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ। তবে তাঁর ধারণা, তাঁকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে আসিফ আকবর বলেন, তাঁর যেমন সমর্থক রয়েছেন, তেমনি বিরোধীর সংখ্যাও কম নয়। তাঁর দাবি, তাঁকে হত্যার উদ্দেশ্যেই গাড়িতে গুলি করা হয়েছে।

আসিফ জানান, কয়েক মাস ধরেই তিনি ঝামেলার আশঙ্কা করছিলেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন। গত ৪০ দিন ধরে তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রয়েছে।

সংগীতশিল্পী বলেন, গানের পাশাপাশি তিনি বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তবে এখন থেকে শুধু গান নিয়েই থাকতে চান।

ঘটনার বর্ণনা দিয়ে আসিফ আকবর বলেন, তাঁর ধারণা, হামলাকারীরা কয়েক দিন ধরে তাঁর চলাফেরার ওপর নজর রাখছিল। কারণ, ঘটনার সময় তাঁর গাড়িতে থাকার কথা থাকলেও তিনি ছিলেন স্টুডিওতে। সেখান থেকে সিসিটিভি ফুটেজে গাড়ির সামনে কিছু একটা ঘটতে দেখে নিচে নেমে আসেন। পরে গুলির ঘটনা বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।

এ ঘটনায় হাতিরঝিল থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন আসিফ আকবর।

এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশনস) সাইফুল ইসলাম বলেন, আসিফ আকবর এখনো কোনো অভিযোগ করেননি। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর বাসায় গেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

সাইফুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে এক ব্যক্তিকে গুলি ছুড়তে দেখা গেছে। তবে ফুটেজে ওই ব্যক্তির চেহারা স্পষ্ট নয়। রোববার আশপাশের সড়কগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চালানো হবে। সূত্র: ডেইলি স্টার

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়