Morning Times
সাম্প্রতিক
সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি সদ্যআজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফর সঙ্গী হচ্ছেন যারা সদ্যমধ্যবর্তী নির্বাচনে হারলে কি ক্ষমতা হারাবেন ট্রাম্প? সদ্যইরানে যে কোনো মুহূর্তে বড় ধরনের মার্কিন হামলা! সদ্যসৌদির দুই রুটে ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত সদ্যতত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্যমোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সদ্যপাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত সদ্যবিত্তবান ব্যবসায়ীদের ফাঁদে ফেলত হানিট্র্যাপ চক্র সদ্যবিমানবন্দরে যাত্রীর ব্যাগে ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি উদ্ধার সদ্য৭৫ হাজার টাকার শাড়ির মামলা, তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
ট্রেন্ডিং ক্রিকেট চলচ্চিত্র জলবায়ু ফুটবল শিক্ষানীতি শেয়ারবাজার
মর্নিং টাইমস ডেস্ক ২০ অক্টোবর ২০২৬, ৭:৪৩ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ২:৪৪ পিএম

‘ঝামেলা আমার কপালে, এটা মেনে নিয়েছি’: পরীমনি

‘ঝামেলা আমার কপালে, এটা মেনে নিয়েছি’: পরীমনি
ছবি: সংগৃহীত

ঢালিউডের অভিনেত্রী পরীমনিকে ঘিরে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে তাঁর নামে তৈরি করা একটি ভুয়া ও আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। এমনকি একটি টেলিভিশন চ্যানেলের হ্যাক হওয়া ইনস্টাগ্রাম পেজেও ভিডিওটি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে এবার গণমাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন এই চিত্রনায়িকা।

গত সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরীমনি। এ সময় জীবনের নানা বিতর্ক ও ঝামেলা নিয়ে নিজের মনোভাবের কথা জানান তিনি।

বারবার নানা পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

এআইসহ আধুনিক প্রযুক্তির অপব্যবহারে নারীদের হয়রানির বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তাই দিইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয় নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’

এর আগে ফেসবুক লাইভে এসে ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ জানান পরীমনি। তাঁর এমন অবস্থানের প্রশংসা করেছেন অনেকে। বিষয়টি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

মন্তব্য (0)

0%
15.4%
15.4%
★69.2%
সাইন-ইন

মন্তব্য প্রকাশের আগে মডারেশন পাস করবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

সর্বশেষ
জনপ্রিয়