শত্রুপক্ষের যেকোনো হুমকি মোকাবিলায় ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের এ নির্দেশনা দেন তিনি। আইআরএনএ নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মোজতবা খামেনি বলেন, শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে বুদ্ধিভিত্তিক সামরিক প্রস্তুতি অপরিহার্য। এ জন্য সর্বোচ্চ প্রতিরোধ সক্ষমতা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, শত্রুরা আবারও সামরিক কিংবা সন্ত্রাসী হামলা চালালে সেই সংঘাত কখন এবং কোন শর্তে শেষ হবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃশ্যমান-অদৃশ্যমান সব ধরনের সম্পদ যেন ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুর আওতায় থাকে, সে জন্য দেশের ‘টার্গেটস ব্যাংক’ হালনাগাদ করার নির্দেশও দিয়েছেন খামেনি।
এ ছাড়া ইরানের সামরিক গোয়েন্দা নেটওয়ার্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি নিজস্ব প্রতিরক্ষা কৌশল ও সামরিক মতাদর্শ জোরদারের নির্দেশনা দেন। নতুন প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সক্ষমতা উন্নয়নের বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা।
শত্রুর যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে বললেন খামেনি
শত্রুপক্ষের যেকোনো হুমকি মোকাবিলায় ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির সশস্ত্
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা
২‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই, রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়ে বেশি’
৩ফ্যাসিবাদের পথে হাঁটলে খালে-বিলে থাকতে হবে: জামায়াত আমির
৪বাড়িতে ডিজে পার্টি, সাময়িক বরখাস্ত অতিরিক্ত ডিআইজি জহির
৫মেয়েদের শিক্ষা বন্ধে তালেবানের পক্ষে জাকির নায়েক, সমালোচনার ঝড়
এক মিনিটে ২ খুন, গুলি ছুড়তে ছুড়তে বীরদর্পে চলে যায় ৬ মুখোশধারী
২‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়
৩তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃতদেহ উদ্ধার
৪‘কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেয়, আর আমি পালিয়ে আসি’
৫হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নিতে বলার নেপথ্যে কে, জানালেন শফিকুল আলম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ২৫ কারখানায় ছুটি ঘোষণা